শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দেবহাটায় ২১ মন্দিরের নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
দেবহাটায় ২১ মন্দিরের নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল

কে এম রেজাউল করিম, দেবহাটা: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ২১টি পূজামন্ডপে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রতিমা তৈরির মাটির কাজ শেষে রং-তুলির শেষ আঁচড়ে প্রতিমাগুলো পেয়েছে পূর্ণতা। পাশাপাশি পূজা নির্বিঘেœ সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি।

আগামী ১৫ অক্টোবর বোধন এবং ১৬ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজাকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মন্দিরে সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।

সনাতন ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত শাস্ত্রীয় রীতি অনুযায়ী, প্রতিবছর দেবী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নিয়ে বিভিন্ন ব্যাখ্যা প্রচলিত রয়েছে। এবছর দেবীর আগমন ঘোটকে (ঘোড়া) এবং প্রস্থান নৌকায় হবে বলে আয়োজক ও সংশ্লিষ্টরা জানান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ঘোটকে আগমনকে সামাজিক অস্থিরতার প্রতীক এবং নৌকায় প্রস্থানকে শস্য ও জলবৃদ্ধির ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়।

দেবহাটা উপজেলায় এবার পাঁচটি ইউনিয়নের ২১টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুলিয়া ইউনিয়নে বহেরা দুর্গাপূজা মন্ডপ, কুলিয়া ঘোষপাড়া দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পশ্চিমপাড়া দুর্গাপূজা মন্ডপ, বালিয়াডাঙ্গা দুর্গাপূজা মন্ডপ, হিজলডাঙ্গা দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া দুর্গাপূজা মন্ডপ ও সুবর্ণাবাদ দুর্গাপূজা মন্ডপ রয়েছে।

পারুলিয়া ইউনিয়নে সন্ন্যাসখোলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, উত্তর পারুলিয়া চারা বটতলা দুর্গাপূজা মন্ডপ, দক্ষিণ পারুলিয়া জেলেপাড়া দুর্গাপূজা মন্ডপ, নোড়ারচক দুর্গাপূজা মন্ডপ, বড়শান্তা দুর্গাপূজা মন্ডপ, মাঝ পারুলিয়া দুর্গাপূজা মন্ডপ ও উত্তর কোমরপুর দুর্গাপূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

সখিপুর ইউনিয়নে পালপাড়া দুর্গাপূজা মন্ডপ ও কোড়া পাকড়াতলা দুর্গাপূজা মন্ডপ, নওয়াপাড়া ইউনিয়নে গাজীরহাট দুর্গাপূজা মন্ডপ এবং দেবহাটা সদর ইউনিয়নে ফুটবল মাঠ দুর্গাপূজা মন্ডপ, দেবহাটা বাজার দুর্গাপূজা মন্ডপ, টাউনশ্রীপুর দুর্গাপূজা মন্ডপ ও টাউনশ্রীপুর পালপাড়া দুর্গাপূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

প্রতিমা শিল্পীরা জানান, প্রতিমা তৈরিতে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে নিখুঁতভাবে মাটির কাজ সম্পন্ন করা হয়েছে। এরপর রং ও তুলির আঁচড়ে প্রতিমাগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। পূজাকে সামনে রেখে মন্ডপগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলার ৩-৪টি মন্ডপে তুলনামূলক বেশি জনসমাগমের সম্ভাবনা থাকায় সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, আনসার, বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পৃথক টিমও গঠন করা হয়েছে। গত ৫ অক্টোবর উপজেলা প্রশাসন এবং ৯ অক্টোবর থানা প্রশাসনের উদ্যোগে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবহাটা ফুটবল মাঠ পূজামন্ডপ কমিটির সভাপতি দীপঙ্কর ঘোষ জানান, এবার পূজা উদযাপনে সরকারি বরাদ্দ আগের তুলনায় বেশি পাওয়া গেছে। এতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনার আলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি কন্ট্রোল রুম ও মনিটরিং টিম গঠন করা হয়েছে। বিজয়া দশমীর দিন মন্ডপ ও আশপাশে অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

Ads small one

কেশবপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও মারধরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
কেশবপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও মারধরের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে প্রায় ১১ মাস আগে সংঘটিত তোতা সরদারের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, মামলা দায়েরের পর থেকেই প্রধান অভিযুক্ত ফারুক হোসেন, আব্দুস সালাম ও বিল্লাল হোসেনের পক্ষ থেকে বাদীপক্ষকে নানাভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছিল। গত ৭ অক্টোবর এই মামলাকে কেন্দ্র করে তোতা সরদারের মেয়ে ও মামলার বাদী আসমা খাতুন এবং তাঁর চাচাতো বোন জেসমিন আক্তারকে মারধর করা হয়। এ ঘটনায় জেসমিন আক্তার বাদী হয়ে একই দিনে চিংড়া বাজার ক্যাম্প পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফারুক হোসেন দাবি করেন, তাঁরা কাউকে কোনো ধরনের হুমকি বা মারধর করেননি এবং এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

অন্যদিকে বাদীপক্ষের ক্ষোভ, হত্যা মামলার দীর্ঘ ১১ মাস পেরিয়ে গেলেও মূল আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। তাঁরা দ্রুত আসামিদের গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এ বিষয়ে চিংড়া বাজার ক্যাম্প পুলিশের ইনচার্জ শামীম হোসাইন জানান, মারধরের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শহরের রয়্যাল প্লাস কনভেনশন হলে জেলা ওলামা দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শাখার সদস্যসচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল-কাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য), জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল কাদের, পৌর মহিলা দলের সভানেত্রী মৌমি কুইন সাথী, পৌর ওলামা দলের আহ্বায়ক মো. কামরুজ্জামান এবং সদস্য সচিব একরামুল হোসেন মিলন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি, ওলামা দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

অসুস্থ বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন কৃষক দল নেতা রবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
অসুস্থ বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন কৃষক দল নেতা রবি

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড় ইউনিয়নভুক্ত ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম অসুস্থ হয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাঁকে দেখতে নেতা-কর্মীদের নিয়ে হাসপাতালে যান সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম রবি। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ বিএনপি নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। প্রেসবিজ্ঞপ্তি