বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিম হামে মারা গেছে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫ জন।
একইসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৬৫৪ জন।

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৯ জন। হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।

Ads small one

তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ১৯৬ নং জেয়ালা নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রেজাউল ইসলাম। সহকারী শিক্ষক মো. কলিমউদ্দিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাছাদুজ্জামান, উপদেষ্টা কাজী এনামুল হক বিপ্লব ও কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাছাদুজ্জামান জানান, মূলত পল্লী চিকিৎসকদের উদ্যোগে গঠিত এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য মো. আবুল কাশেম, মো. ইউনুচ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক প্রকাশ কুমার সাহা, গঙ্গারাম বর্মন, দীপ্তি দীপান্বিতা ও সানজিদা আক্তার সালমা উপস্থিত ছিলেন।

 

 

আশাশুনিতে বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের নিয়ে ‘উপজেলা বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ফোরাম’ গঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

 

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। সভায় বক্তারা অবসরকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং প্রবীণ শিক্ষকদের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন নীল কণ্ঠ সোম, মনীন্দ্র নাথ, সুবোধ চক্রবর্তী, দুলাল চন্দ্র সানা, বজলুর রহমান, কামরুন নাহার কচি, মাওলানা আবুল কাশেম, বিধান চন্দ্র মন্ডল ও মাওলানা মুনিরুজ্জামান। সভায় সর্বসম্মতিক্রমে রুহুল আমিনকে সভাপতি এবং নীল কণ্ঠ সোমকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহসভাপতি ড. নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, সুবোধ চক্রবর্তী, মাওলানা রুস্তম আলী, কামরুন নাহার কচি, দুলাল চন্দ্র সানা ও বিভূতি ভূষণ মিস্ত্রী, সহ-সম্পাদক ইয়াহিয়া ইকবাল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ বুলবুল,,সাংগঠনিক সম্পাদক: বিধান চন্দ্র মন্ডল, দপ্তর সম্পাদক বজলুর রহমান, প্রচার সম্পাদক আবু মুছা।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই ফোরামের মাধ্যমে উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান এবং পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

 

 

 

গয়েশপুরে মরা শিমুল গাছ যেন মরণফাঁদ: ঝুঁকিতে ৪ পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
গয়েশপুরে মরা শিমুল গাছ যেন মরণফাঁদ: ঝুঁকিতে ৪ পরিবার

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: মাথার ওপর বিশাল এক মরা শিমুল গাছ। একটু বাতাস হলেই মড়মড় শব্দে কেঁপে ওঠে ডালপালা। আর সেই আতঙ্কে নির্ঘুম রাত কাটছে সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর সরকারি আশ্রয়কেন্দ্রের চারটি ভূমিহীন পরিবারের। যেকোনো মুহূর্তে গাছটি ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গয়েশপুরের ‘পাপড়া তলা’ এলাকায় ভূমিহীন আবদুল আজিজ শাহর বসতঘরের ওপর গাছটি অত্যন্ত বিপজ্জনকভাবে হেলে রয়েছে। সরেজমিনে দেখা যায়, বিশাল আকৃতির এই সরকারি শিমুল গাছটি দীর্ঘদিনের পুরনো এবং বর্তমানে সম্পূর্ণ মৃত। এর ভারী ডালপালা সরাসরি ঝুলে আছে টিনের চালের ওপর। কালবৈশাখী ও বর্ষা মৌসুম শুরু হওয়ায় এই আতঙ্ক এখন চরমে পৌঁছেছে। নিজস্ব জমি বা বিকল্প থাকার জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই এই ‘মরণফাঁদের’ নিচে দিন কাটাচ্ছে পরিবারগুলো।

ভুক্তভোগী পরিবারগুলো জানায়, মাস কয়েক আগেই বিপদের কথা জানিয়ে তারা গাছটি অপসারণের জন্য সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত আবেদন করেছিলেন। সরকারি গাছ হওয়ায় আইনি প্রক্রিয়া ছাড়া এটি কাটার সুযোগ নেই। তবে আবেদনের পর দীর্ঘ সময় পার হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আশ্রয়কেন্দ্রের এক বাসিন্দা বলেন, “আমাদের ঘর আছে কিন্তু শান্তি নেই। রাত হলে ভয় লাগে কখন যেন গাছটা গায়ের ওপর পড়ে। প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু এখনো কেউ গাছ কাটতে আসেনি।”
স্থানীয় সচেতন মহলের মতে, ভূমিহীনদের নিরাপত্তার জন্য সরকার আশ্রয়কেন্দ্র করে দিয়েছে। কিন্তু একটি জরাজীর্ণ মরা গাছের কারণে এখন সেই নিরাপদ আশ্রয়ই শ্মশানে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। সামান্য ঝড়ে গাছটি ভেঙে পড়লে অপূরণীয় ক্ষতি হতে পারে।

কোনো বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানি ঘটার আগেই জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণের জন্য জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশু হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো।