বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

 

দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য কমে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে হালকা ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া বুধবার রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Ads small one

তালার খলিষখালীতে পান চুরির পর ২০ দিন অতিবাহিত, অভিযুক্তরা এখনো অধরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
তালার খলিষখালীতে পান চুরির পর ২০ দিন অতিবাহিত, অভিযুক্তরা এখনো অধরা

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: সাতক্ষীরা তালার খলিষখালী ইউনিয়ন এর পালপাড়া গ্রামে গত ২০ দিন আগে অসিত কুমার পাল এর ৩ বিঘা জমিতে পানের বরজ থেকে পান চুরি হয়। এ ঘটনায় বরজের মালিক অসিত কুমার পাল গত ১৫ এপ্রিল তারিখে দুধলী গ্রামের ইমদাদুল হক মিয়ার ছেলে সেলিম মিয়া ও একই গ্রামের আবুল সরদারের ছেলে হেলাল উদ্দিনকে আসামী করে খলিষখালী পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সেলিম সরদারের বাড়ি থেকে চোরাই পান উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। উদ্ধারকৃত পানের আনুমানিক মুল্য ৪০ হাজার টাকা। পান উদ্ধার হলেও অভিযুক্তরা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

পানের বরজের মালিক অসিত কুমার পাল জানান, গত ১৪ এপ্রিল ২৬ তারিখে রাতের আধারে আমার পানের বরজ থেকে সেলিম মিয়া ও হেলাল উদ্দিন পান চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ৪০ হাজার টাকা। তিনি আরে জানান, এ ঘটনার প্রায় ২০ দিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্তদের আটক করতে পারেনি। উল্টো অভিযুক্তরা তাকে অভিযোগ তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে। যার কারনে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন।

 

অসিত কুমার পাল এব্যাপারে জেলা পুলিশ সুপারের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

যশোরে প্রায় সাড়ে ৬ কোটি টাকার ৩ কেজি স্বর্ণসহ আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
যশোরে প্রায় সাড়ে ৬ কোটি টাকার ৩ কেজি স্বর্ণসহ আটক ৩

এম এ রহিম, বেনাপোল (যশোর): বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা অভিযান চালিয়ে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা মূল্যের ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে বিজিবি এর একটি দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে আসামীসহ উক্ত মালামাল আটক করা হয় বলে জানান বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

বিজিবি কর্মাকর্তা জানান, আটককৃত প্রাইভেট কারে তল্লাশী করে গাড়ীর বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায়, ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর চৌগাছা সীমান্তে গমন করছিল।

 

আটককৃত রনি শার্শা রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে, আব্দুল গনি চৌগাছা কায়েকপাড়ার ইসহাক আলীর ছেলে এবং ইসরাইল হোসেন যশোর বাঘাডাঙ্গার ইব্রাহিম সরদারের ছেলে। আটককৃত স্বর্ণের মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা, ১টি প্রাইভেট কার এর মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা ও ৫টি মোবাইল এর মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
আটককৃত আসামীদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আরো জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

 

 

 

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আগামীকাল খুলনা আসছেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আগামীকাল খুলনা আসছেন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এক দিনের সফরে আগামীকাল খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ৮ মে সকাল সাড়ে নয়টায় খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা, সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনে খুলনা জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে এবং বিকাল তিনটায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন করবেন। তথ্যবিবরণী