বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। ১২ মে মঙ্গলবার সকালে “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎÑজীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ (ময়না)। উপস্থিত ছিলেন, ডা. সুজন কুমার সরকার, স্বাস্থ্য সহকারী বেবী সরদার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, মৌসুমী ফৌজদার, আরতি সরদার, প্রজ্ঞা মৈত্র, মনিরা খাতুনসহ নার্সরা উপস্থিত ছিলেন।

Ads small one

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

 

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অজ্ঞন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, পৌরসভা সভাপতি আসলাম পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা এস.এম. আমিনুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, শিক্ষক রহিমা আক্তার সম্পা।

 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, মোঃ আব্দুল্লাহ সরদার, পীযুষ মন্ডল, খোরশেদুজ্জামান, ইউএনও কার্যালয়ের সিএ আব্দুল বারী, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

 

 

আশাশুনিতে তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
আশাশুনিতে তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা

বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি শাহ্ মুহাম্মদ ইয়াহিয়া হিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দ্য কার্টার সেন্টার সাতক্ষীরার আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর তত্ত্বাবধানে সততা সংঘের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক ও দুপ্রক সদস্যদের সচেতন করতে তথ্য অধিকার আইনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ বাদশার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন ও মোঃ মহসীন আলী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।

এ প্রশিক্ষণে মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন কতটুকু ভূমিকা রাখে তার বিস্তারিত আলোচনা ও হাতেকলমে শেখানো করা হয়। এসময়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
কর্মশালায় মুখপাত্র হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাম্মী লায়লা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা ও এক অংশের প্রশিক্ষক ছিলেন প্রোগ্রাম অফিসার অ্যাড. নাজমুল নাহার। প্রেসবিজ্ঞপ্তি

 

 

 

তালা থানার ওসির সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
তালা থানার ওসির সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল দুপুর ২টায় তালা থানায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ওসি শহিদুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সমাজে সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট তালা শাখার সভাপতি অমল দত্ত, সাধারণ সম্পাদক সুরোজিৎ সরকার, সিনিয়র সহ-সভাপতি তাপস দাস, সহ-সভাপতি প্রভাষক সন্দীপ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক পবিত্র বাছাড়, মহিলা বিষয়ক সম্পাদক সুমনা দে, প্রচার সম্পাদক প্রসেনজিৎ দাস, দপ্তর সম্পাদক মিঠুন মল্লিক, তারক রাহা ও শিবু দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ সময় আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করা সম্ভব হবে।