পাইকগাছায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি প্রযুক্তি প্রসারের লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. তৌহিদীন ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল হুদা প্রমুখ। এছাড়া উন্মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিক ও কৃষক প্রতিনিধিরা অংশ নেন।






