বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১২ মে সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন। উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাসিবুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক দেবলা শীল, ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, প্রফেসর আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাদ্দিস স ম আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, জামায়াত নেতা সফিয়ার রহমান, তামিম রায়হান, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জিএম শাহেদুজ্জামান বাবুসহ স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান জানান, চলতি মৌসুমে পাইকগাছা উপজেলায় মোট ৬২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগষ্টের মধ্যেই কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

Ads small one

কালিগঞ্জে জোড়া খু*ন: ফারজানা ও সুমাইয়ার দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
কালিগঞ্জে জোড়া খু*ন: ফারজানা ও সুমাইয়ার দাফন সম্পন্ন

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে এক স্কুলছাত্রীকে হত্যা এবং পরবর্তীতে হত্যাকা-ে অভিযুক্ত নারীকে গণপিটুনিতে পিটিয়ে মারার ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এক ছাত্রীর জানাজা ও দাফন সম্পন্ন হলেও প্রতিপক্ষের হামলার আশঙ্কায় অপর নিহতের লাশ দাফন করা সম্ভব হয়নি।

বুধবার বিকেল পর্যন্ত লাশটি হাসপাতালের মর্গে ছিল। তবে রাত ৯টার দিকে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার রাতেই পুলিশী নিরাপত্তায় মরদেহ দাফন করা হয় বলে জানান স্বজনরা। সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার মাহফুজ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা সুলতানা গত সোমবার সকালে স্কুলে যায়। ক্লাসরুমে ব্যাগ রেখে বের হওয়ার পর তাকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যান স্কুলের সামনের ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া আক্তার। সেখানে ফারজানাকে হাত-পা বেঁধে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করে লাশ আলমারির ড্রয়ারে লুকিয়ে রাখা হয়। কানের এক জোড়া সোনার দুল ছিনিয়ে নিতেই এই হত্যাকা- ঘটানো হয় বলে জানা গেছে।

খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা সুমাইয়ার আলমারিতে লাশ থাকার বিষয়টি নিশ্চিত হন। পরে সুমাইয়াকে বাড়িতে ডেকে আনা হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে লাশ উদ্ধারের সময় উত্তেজিত জনতা পুলিশি জিম্মি দশা থেকে সুমাইয়াকে ছিনিয়ে নিয়ে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যা করে। এ সময় তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয়।
মঙ্গলবার সদর হাসপাতালের মর্গে দুটি লাশের ময়নাতদন্ত শেষে ফারজানার দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়। তবে সুমাইয়ার লাশ গ্রামে আনলে নতুন করে হামলার হুমকি দেওয়া হচ্ছে—এমন গুঞ্জনে তার স্বজনেরা লাশ গ্রহণ করতে সাহস পাননি। ফলে বুধবার বিকেল পর্যন্ত লাশ মর্গে পড়ে ছিল। সুমাইয়ার স্বামী ঢাকায় থাকলেও আশঙ্কায় বাড়ি ফিরতে পারছেন না এবং তাদের তিন বছরের শিশুসন্তানকে নানির জিম্মায় রাখা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বুধবার বিকেলে জানান, লাশ দাফনে কোনো সমস্যা হলে পুলিশ প্রয়োজনীয় আইনি ও নিরাপত্তার ব্যবস্থা নেবে। এ জোড়া মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক বর্জ্য বন্ধে সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক বর্জ্য বন্ধে সংলাপ

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার রোধে এক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা বারসিকের এনগেজ প্রকল্পের আওতায় এই সংলাপে সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ। গদাইপুর ইউনিয়ন সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সভাপতি ছন্দা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সচিব মো. বেলাল হোসেন, উপজেলা সিএসও সভাপতি শারমিন রহমান, সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ, ইউপি সদস্য আনোয়ার এলাহী ও জাহানারা বেগম। বক্তারা প্লাস্টিকের বিকল্প ব্যবহার ও পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক

নিজস্ব প্রতিনিধি: যশোরে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ সাতক্ষীরার এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে সাদিকুর রহমান সুমন।
বিজিবি জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সাদিকুর রহমান সুমনের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের বার দুটির মোট ওজন ২৪৯ দশমিক ২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৬৩ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন বিজিবিকে জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মুহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।