পাটকেলঘাটায় জামায়াতের দায়িত্বশীলদের লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
পাটকেলঘাটা প্রতিনিধি: তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টা ৩০ মিনিটে পাটকেলঘাটাস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন। অনুষ্ঠানে দারস পেশ করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ।
প্রশিক্ষণে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব পালনে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।






