ফকিরহাটে মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ড কমিটি গঠনে মতবিনিময়
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ড আহবায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজনে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ শাদেুর রহমান জোহা। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন এবং যুগ্ম আহবায়ক পংকজ কুমার রায়।
গভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান এম এ মোর্শেদ পিয়াল, মো: মাসুদ রানা, মো: সাইফুল ইসলাম, প্রশেনজিৎ দাশ, নওশাদ আজম, মো: মনিরুল হক, লিমন খান, ইকবাল মল্লিক, লাভলী দাশ, মুমু মোহন্ত, নারসিন আক্তার প্রমূখ। এসময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহম্মদ জানান, অতি দ্রুত ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ড এবং উপজেলার ৮টি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ডের আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে এর ঘোষনা করা হবে।









