বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “দু’চাকায় চড়ুইভাতি ২০২৬”
সাইক্লিং কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত “দু’চাকায় চড়ুইভাতি ২০২৬” উদযাপন উপলক্ষে ১৫ মে ২০২৬ তারিখে খুলনার দিঘলিয়ার মোড়লঘাটে ভৈরব নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজন।
অনুষ্ঠানে খুলনাসহ কুষ্টিয়া, রাজবাড়ী, নড়াইল, যশোর, সাতক্ষীরা, বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই মিলনমেলা সাইক্লিস্টদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত সাইক্লিস্ট ও বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সদস্য মো: আব্দুর রাজ্জাক এবং মো: আক্তার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আনিসুর রহমান।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আড্ডা, খেলাধুলা, পুরস্কার বিতরণী এবং ভৈরব নদীতে আনন্দঘন গোসল। খেলাধুলার আয়োজনগুলোতে ছিল সুপারি পাতায় দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই এবং বিবাহিত বনাম অবিবাহিতদের আকর্ষণীয় দড়ি টানাটানি প্রতিযোগিতা, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ যোগ করে।
সবশেষে আলোচনা সভা, কৃতি সাইক্লিস্টদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, “দু’চাকায় চড়ুইভাতি ২০২৬” শুধু একটি আয়োজন নয়; এটি সাইক্লিস্টদের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা ও বন্ধনকে আরও দৃঢ় ও প্রাণবন্ত করে তোলার এক স্মরণীয় মিলনমেলা। প্রেসবিজ্ঞপ্তি









