বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেবহাটা উপজেলার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে ‘লেইস’ প্রকল্পের আওতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

র‌্যালি শেষে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, সহকারী শিক্ষক সেলিমুজ্জামান, সহকারী শিক্ষক রফিক-উল-ইসলাম খান, মুজিবুদৌলা শামীম, মনিরুল ইসলাম, রুবেল আহমেদ, ফারুক হোসেন, রাম প্রসাদ ও তপন কুমার বাইন প্রমুখ।

 

 

Ads small one

পাইকগাছায় দলিত যুব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
পাইকগাছায় দলিত যুব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দলিত, মহেশ্বরপাশা, খুলনা’র আয়োজনে পাইকগাছা উপজেলার ছয়টি যুব ক্লাবের সদস্যদের সমন্বয়ে বার্ষিক সমন্বয় সভা-২৬ অনুষ্ঠিত হয়েছে।

সংস্থাটির ‘লিটারেসি প্রোগ্রাম ফর মার্জিনালাইজড কমিউনিটি’ প্রকল্পের অধীনে বুধবার সকালে পাইকগাছা উপজেলা অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিন।
প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাসের পরিচালনায় সভায় বাঁকা ক্লাবের সভাপতি নেপাল দাস, গদাইপুর ক্লাবের সহসভাপতি বিলিয়াম সরকার ও কাটীপাড়া ক্লাবের ক্যাশিয়ার টুম্পা দাস প্রমুখ বক্তব্য দেন।

সভায় উপজেলার ছয়টি যুব ক্লাবের ১৫ জন সদস্য অংশ নেন। অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষায় এগিয়ে নেওয়া, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তালায় স্মারকলিপি জমা দান বিষয়ে কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
তালায় স্মারকলিপি জমা দান বিষয়ে কর্মশালা

তালা প্রতিনিধি: গ্রামীণ দলিত নারীদের সমন্বয়ে স্বনির্ভর দল গঠন ও কার্যকরভাবে পরিচালনা প্রক্রিয়া এবং সমবায় দপ্তরের নিবন্ধন পাওয়া সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরার তালায় নিয়মিত যোগাযোগ, অ্যাডভোকেসি ও স্মারকলিপি জমা দেওয়া নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা ‘দলিত, খুলনা’র ‘ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি’ (আইডিপিডিভিসি) প্রকল্পের আয়োজনে এবং ইতালিভিত্তিক দাতা সংস্থা ‘ফান্দাজিওন সানজিনো অনলুস’-এর সহযোগিতায় বুধবার সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
তালা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
দলিতের প্রযুক্তি প্রশিক্ষক পবিত্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক জুলফিকার রায়হান, দলিতের প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, স্বেচ্ছাসেবক রঘু দাস ও রাজুর দাস প্রমুখ। এ সময় দলিতের সুবিধাভোগী প্রান্তিক নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদদাতা: মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল আটটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে সদর উপজেলা কার্যালয়ে এই প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ইসলামী সংগীত, দারসুল কোরআন, নির্বাচনী প্রচারণায় করণীয়, নির্বাচন পরিচালকদের করণীয় এবং প্রার্থীদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, অধ্যাপক আব্দুল ওয়ারেস, উপজেলা নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমানসহ উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

কর্মসূচির সমাপনী বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম।
আয়োজকেরা জানান, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, মানবসেবার মানসিকতা তৈরি এবং দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের লক্ষ্যে এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।