শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

বিনেরপোতা শ্মশানঘাট সংলগ্ন বেতনা নদীর বাঁধে ভাঙন আতঙ্ক, নির্ঘুম রাতে স্থানীয়রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
বিনেরপোতা শ্মশানঘাট সংলগ্ন বেতনা নদীর বাঁধে ভাঙন আতঙ্ক, নির্ঘুম রাতে স্থানীয়রা

মো. জাবের হোসেন: সাতক্ষীরা সদরের বিনেরপোতা শ্মশানঘাট সংলগ্ন কুলুটিয়া খালের বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় চরম আতঙ্কে দিন পার করছেন স্থানীয় হাজার হাজার মানুষ।

২০২৪ সালের সেই বিভীষিকাময় ভাঙনের স্মৃতি এখনও ভুলে যাননি এ অঞ্চলের বাসিন্দারা। সে বছর কুলুটিয়া খালের বাঁধ ভেঙে এক রাতেই তলিয়ে গিয়েছিল নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, খলিষখালী ও লাবসা ইউনিয়নের অধিকাংশ এলাকা। মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের ঘরবাড়ি ও মৎস্য ঘের তলিয়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি আর দেখতে চান না স্থানীয়রা।

শনিবার (১৮ জুলাই) সরেজমিনে বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের বিভিন্ন অংশে বড় বড় ফাটল ধরেছে। জোয়ারের পানির প্রবল চাপে বাঁধটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে গেলে নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, খলিষখালী ও লাবসা ইউনিয়নের অসংখ্য ঘরবাড়ি ও শত শত কোটি টাকার মৎস্য ঘের আবারও পানির নিচে তলিয়ে যাবে।

স্থানীয় সাংবাদিক জাকির হোসেন জানান, বেড়িবাঁধের বর্তমান যে পরিস্থিতি, তাতে নতুন করে আর বৃষ্টি না হলে হয়তো এটি টিকতে পারে। কিন্তু পুনরায় বৃষ্টি হলে এবং পানির ঢেউয়ের চাপ বাড়লে যেকোনো সময় বাঁধটি ধসে পড়বে। তিনি অবিলম্বে সেখানে একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান।

শহিদুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, “বাঁধটি ভেঙে গেলে কয়েকটি ইউনিয়নের মানুষ এক রাতে নিঃস্ব হয়ে যাবে। শত শত কোটি টাকার ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ডের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে বাঁধটি টেকসই করার ব্যবস্থা করা।”

নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোহাব্বত আলী সরদার বলেন, “বাঁধে ফাটল ধরার খবর পাওয়ার পর থেকে সকাল-বিকাল নিজে গিয়ে তদারকি করছি। বাঁধটি যাতে আরও ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য স্থানীয়দের নিয়ে কাজ করছি। যেহেতু বাঁধটি দুর্বল হয়ে পড়েছে, তাই টেকসই সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছি।”

এদিকে, খবর পেয়ে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশিকুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাঁধটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন সর্বশেষ অবস্থা ও পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশিকুর রহমান জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পুর) আব্দুর রহমান তাযকিয়া বিষয়টি অবগত আছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাঁধটি শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে স্থায়ী সংস্কার কাজের জন্য রবিবার (১৯ জুলাই) থেকে স্কেভেটর দিয়ে কাজ শুরু করা হবে বলে জানান।

Ads small one

পাইকগাছায় কৃষি প্রণোদনার চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
পাইকগাছায় কৃষি প্রণোদনার চারা বিতরণ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৫১৭টি পরিবারের মধ্যে মোট ২৫৮৫টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের পরিবেশগত সচেতনতা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এসকল চারা বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগীরা। স্থানীয় কৃষকেরা এই উদ্যোগে খুশি হয়েছেন এবং কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচটি মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচটি মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সমাজে ধর্মীয় শিক্ষা বিস্তার, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মানবিক সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশন ব্যাপক পরিসরে শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে সংগঠনটির উদ্যোগে দেবহাটা উপজেলার পাঁচটি মক্তব, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র আল-কুরআন শরীফ এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এদিন যে পাঁচটি প্রতিষ্ঠানে কুরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, সেগুলো হলো- গোপাখালি রহিমপুর বাইতুল্লাহ জামে মসজিদ মক্তব, টাউনশ্রীপুর হাফিজিয়া মাদ্রাসা, খানপাড়া হাফিজিয়া মাদ্রাসা, দাদুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা (চক মোহাম্মাদীপুর) এবং মঈন আদ্-দীন চক মোহাম্মদআলীপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা।

 

সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ

কয়রা (খুলনা) প্রতিনিধি: প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবন কোবাদক স্টেশনের অধিনস্থ বাটলু নদীর কুনচির খালসহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় ৪ টি নৌকাসহ ১৭০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। এ সময় ৯৫ পিস নিষিদ্ধ আটন ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে শনিবার (১৮ জুলাই) ভোর রাতে দিকে বাটলু, আড়পাঙ্গাশিয়া নদীসহ বিভিন্ন জায়গায় কোবাদক ফরেস্ট স্টেশন ও স্মার্ট পেট্রল টিম ও বুড়িগোয়ালী ফরেস্ট ষ্টেশন যৌথ অভিযান চালিয়ে এ সকল অবৈধ কাঁকড়াসহ নৌকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।