শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের ইন্তেকাল, শোক
একুশে পদকপ্রাপ্ত শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোন ও খুলনা সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াহিদুর রহমান দীপু’র স্ত্রী ফরিদা ইয়াসমিন কোটন আজ রোববার সকাল ৮ টায় রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিইল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃতুকালে তিনি স্বামী, এক ছেলে, চার ভাই, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহমার মেঝ ভাই শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু ছিলেন খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক জন্মভূুমি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি। সেজ ভাই এস এম মারুফ হোসেন সেবক প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আরেক ভাই এস এম জাকির হোসেন মধুমতি প্রেস লিমিটেডের স্বত্তাধিকারী। আরেক ভাই এস এম জাহিদ হোসেন খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। ছোট ভাই এস এম সাহিদ হোসেন দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক।
আজ রোববার বাদ এশা খুলনা নগরীর টুটপাড়া এলাকার মিয়াপাড়াস্থ কায়েমিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর টুটপাড়া কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হবে।
এদিকে মরহুমা ফরিদা ইয়াসমিন কোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি








