মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়

গত ৮ আগস্ট প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদকে নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সেখানে তিনি জানান, কোনও অসৎ উদ্দেশ্য বা প্ররোচনায় রিজভী মিথ্যা তার নামে মিথ্যা ছড়াচ্ছে।

শাবনূরের ফেসবুক পোস্টের পরের দিনই গ্রেফতার হয়েছেন সালমান হত্যা মামলার আসামি অভিনেতা ডন। এ গ্রেফতারের মধ্য দিয়ে সালমান হত্যা মামলা নতুন মোড় নিয়েছে বলে অনেকে মন্তব্য করছেন।

ররিবার (৯ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় ধরে সালমানের মৃত্যু ঘিরে বিতর্ক চলছে। কেউ বলছেন তিনি আত্মহত্যা করেছেন, কারও দাবি তাকে হত্যা করা হয়েছে।

সালমানের মৃত্যুর সঙ্গে বিতর্কে জড়িয়ে আছে বরাবরই শাবনূরের নাম। সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভী বলেছিলেন অভিনেত্রী ‘সালমান শাহকে শাবনূর ব্ল্যাকমেইল করতেন, এবং তার আত্মহত্যার জন্য শাবনূরকেই দায়ী করেছেন তিনি।’

এছাড়া বিভিন্ন সময় সালমানের মা নীলা চৌধুরীও ছেলের হত্যার জন্য শাবনূরকে দায়ী করেছেন। সালমান-শাবনূরের মধ্যে প্রেম ছিল সেটিও কেউ কেউ বলেন।

তবে এটি সব সময় অস্বীকার করেছেন শাবনূর। তিনি বলেন, ‘‘সালমান আমাকে বোনের মতোই দেখতো। আমি ভাই ছাড়া আর অন্য কোনও চোখে দেখতাম না। সালমানের মৃত্যুর পর কিছু লোকজন আমাকে জড়িয়ে ব্যবসা করতে চেয়েছে। কিছু সাংবাদিকও আমাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প ছেপেছেন। এটা করে কী লাভ হয়েছে, আমি জানি না। আমি আমার ক্যারিয়ারটা অনেক কষ্ট করে তৈরি করেছি। তিল তিল করে গড়ে তুলেছি। কিছুসংখ্যক লোক গুজব ছড়িয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করেছে।’’

এবার প্রয়াত অভিনেতার মা নিজেও বললেন শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ছিল না।

নীলা চৌধুরী বলেন, ‘সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছু জানতো। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনও প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। শাবনূরকে চেষ্টা করতো সাহায্য করতে। তার কোনও বোন ছিল না, সে বোনের মতোই দেখতো তাকে। স্নেহ করতো।’

নীলা চৌধুরীর এই কথায় শাবনুরের ভক্তরা সহমত প্রকাশ করছেন। তাদের প্রিয় অভিনেত্রীকে নিয়ে যে গুজব ছিল সেটি মিথ্যে বলেই তারা দাবি করছেন।

এদিকে সালমানের ভক্তদের দাবি, অন্য আসামিদের গ্রেফতার করলেই অভিনেতার মৃত্যুর আসল সত্যটা বের হয়ে আসবে। তারা প্রিয় নায়কের হত্যার সুষ্ঠু বিচার চান বলেও জানান।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় মারা যান।

Ads small one

ফের বাড়লো স্বর্ণের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। তেজাবি স্বর্ণের দাম বাড়ায় অলংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১৬০ টাকা।

বাংলা কিউআরে লেনদেনের চার্জ শূন্য বাংলা কিউআরে লেনদেনের চার্জ শূন্য
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রৌপ্যালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণালংকারের প্রতি গ্রামের ভ্যাটসহ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৯ হাজার ২৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০৫ টাকা।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রৌপ্যালংকারের দামও। ২২ ক্যারেট হলমার্ক করা রৌপ্যালংকারের প্রতি গ্রাম ভ্যাটসহ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ৩৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২৭০ টাকা।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রৌপ্যালংকারের বিনিময় (এক্সচেঞ্জ) ও ক্রয়ের (পারচেজ) ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।

‘ক্রাইম পেট্রল’-এ অজয় দেবগন!

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
‘ক্রাইম পেট্রল’-এ অজয় দেবগন!

বিনোদন ডেস্ক: সিনেমার রুপালি পর্দায় সৎ ও আপসহীন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন বলিউড তারকা অজয় দেবগন। ‘সিংঘাম’ খ্যাত এই জনপ্রিয় অভিনেতা এবার বাস্তব জীবনের অপরাধ ও পুলিশি অভিযানের গল্প নিয়ে ছোট পর্দায় হাজির হতে যাচ্ছেন। ভারতের তুমুল জনপ্রিয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘ক্রাইম পেট্রল’-এর নতুন সিজনে মূল সঞ্চালক ও ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট থেকে সনি টিভিতে অনুষ্ঠানটির নতুন সিজন সম্প্রচার শুরু হবে। এবারের সিজনে মূলত আধুনিক যুগের ডিজিটাল ও কৌশলগত অপরাধগুলোর ধরণ তুলে ধরা হবে। সময়ের সাথে সাথে অপরাধের জগত কতটা জটিল ও রূপান্তরিত হয়েছে, তা অজয় দেবগনের বলিষ্ঠ কণ্ঠ ও ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।

নির্মাতারা জানান, সমাজে অপরাধ সচেতনতা তৈরিতে কাজ করে আসা এই অনুষ্ঠানটির জন্য অজয় দেবগনের বিকল্প ভাবা সম্ভব হয়নি। বড় পর্দায় তাঁর তৈরি হওয়া দায়িত্বশীল পুলিশি ভাবমূর্তি ও অপরাধবিষয়ক কাজের দীর্ঘ অভিজ্ঞতাই তাঁকে এই শো-এর জন্য সবচেয়ে উপযোগী করে তুলেছে।

ইতিমধ্যেই অনুষ্ঠানটির বেশ কয়েকটি প্রচারমূলক দৃশ্যের (প্রোমো) শুটিং শেষ করেছেন এই তারকা। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে টিভিতে প্রথম প্রোমোটি সম্প্রচার করা হবে। দীর্ঘ ক্যারিয়ারে এমন একটি জনপ্রিয় ও সামাজিক সচেতনতামূলক ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে যুক্ত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অজয় দেবগন নিজেও।

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট

সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে প্রথমবারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩৫ বছর পর আবারও একই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের পথে যাচ্ছে বাংলাদেশ। এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেন। বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

সেসময় পঞ্চম জাতীয় সংসদে বিএনপির ১৪০টি, আওয়ামী লীগের ৮৮টি, জাতীয় পার্টির ৩৫টি, জামায়াতে ইসলামীর ১৮টি, বাকশালের ৫টি এবং সিপিবির ৫টি আসন ছিল। পাশাপাশি ইসলামী ঐক্যজোট, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, এনডিপি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির একজন করে সংসদ সদস্য ছিলেন। সংরক্ষিত নারী আসন ছিল ৩০টি।

ওই নির্বাচনে ৬০ জন সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। জাতীয় পার্টি নির্বাচন বর্জন করেছিল। জামায়াতে ইসলামী ও সিপিবিও ভোটে অংশ নেয়নি। এ ছাড়া বিভিন্ন দলের আরও কয়েকজন সংসদ সদস্য ভোট দেননি।

স্বতন্ত্র সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আবদুর রহমান বিশ্বাসকে ভোট দিয়েছিলেন। অন্যদিকে গণতন্ত্রী পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীর পক্ষে ভোট দেন। আওয়ামী লীগের আকতারুজ্জামান বাবু ভোটের দিন সংসদে উপস্থিত ছিলেন না।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। তাঁর পক্ষে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপিও তাদের প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে ক্ষমতাসীন দল এখনো তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে দেশের সাধারণ ভোটাররা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পান না। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের দলীয় আসনসংখ্যাই এবারের নির্বাচনে ফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩৫০ আসনের সংসদে স্বতন্ত্র সদস্যদের বাদ দিলে ১০টি দলের প্রতিনিধিত্ব রয়েছে। এর মধ্যে বিএনপির ২৪৭টি, জামায়াতে ইসলামীর ৭৭টি, এনসিপির ৮টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ৩টি আসন রয়েছে। এ ছাড়া কয়েকটি দলের একজন করে সংসদ সদস্য রয়েছেন। স্বতন্ত্র সদস্যের সংখ্যা ৮।

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচিত হলে তিনি হবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।