বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে খুলনায় বিভাগীয় পরামর্শ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে খুলনায় বিভাগীয় পরামর্শ সভা

পত্রদূত ডেস্ক: বাংলাদেশে শিশু ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক প্রকল্পের (পিভিএইচপি) আওতায় দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে খুলনায় বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ইউনিসেফের সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয় এ পরামর্শ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

 

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, ইউনিসেফের চিফ চাইল্ড প্রটেকশন সেকশন প্রধান নেহা নাইডু এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সেলিনা আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফ খুলনার প্রধান মো. কাওসার হোসাইন।

প্রবন্ধে জানানো হয়, আগামী ১৮-১৯ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় শিশু সহিংসতা প্রতিরোধবিষয়ক দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরিসংখ্যানে উঠে আসে, খুলনা বিভাগের ৮৪.৩ শতাংশ শিশু পরিবারে শারীরিক বা মানসিক সহিংসতার শিকার হয় এবং বাল্যবিবাহের হার ৫৫.৬ শতাংশ। সভা সঞ্চালনা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা।

Ads small one

তালা উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
তালা উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা ভূমি অফিসে স্থায়ী সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। গত ৩০ জুলাই পূর্বের এসিল্যান্ড বদলি হওয়ার পর থেকে সেখানে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। এর ফলে ব্যাহত হচ্ছে নামজারি ও ভূমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজ, আর সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

বর্তমানে কলারোয়া উপজেলার এসিল্যান্ড এস এম সিরাজুস সালেহীনকে তালায় সপ্তাহে দুই দিন (সোমবার ও বুধবার) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি নিয়মিত অফিসে আসেন না এবং এলেও জট লেগে থাকা ফাইলগুলোর সামান্য অংশ নিষ্পত্তি করতে পারেন। ফলে অফিসের দলিল লেখকেরা যেমন অলস সময় পার করছেন, তেমনি দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা ফিরে যাচ্ছেন হয়রানি ও ভোগান্তি নিয়ে।

তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, ভূমি সেবাগ্রহীদের সুবিধার্থে এবং সংকট নিরসনে দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আশাশুনিতে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
আশাশুনিতে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার নয়াবাদ গ্রামে স্বামীর মারধরে মিনতি বাছাড় নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৩ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত গৃহবধূর পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্বামী শ্যামল বাছাড় তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির একপর্যায়ে মিনতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। তাঁর মাথায় একাধিক সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

সাতক্ষীরায় এবি পার্টির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় এবি পার্টির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: জি এম সালাহউদ্দিনকে (শাকিল) আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাতক্ষীরা জেলা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) প্রফেসর ওহাব মিনার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আযম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. ইয়ামিনুর রহমান। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে জেলাজুড়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও স্থানীয় জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।