শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক এক মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার কলবাড়ী এলাকায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এই সংলাপের আয়োজন করে। নেটজ-পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস-এর সহযোগিতায় ‘অগ্রযাত্রা’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতা পুরস্কারপ্রাপ্ত কৃষাণী শংকরী রানীর সভাপতিত্বে সংলাপে লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম ও ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল। বারসিক’র অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সবুজ সংহতির সদস্য শিক্ষক রনজিত বর্মন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, গাবুরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাব উজ-জামান এবং পদ্মপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র সরকার। স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে আলোচনায় অংশ নেন সিএসও সভানেত্রী আসমাউল হুসনা, দেবশ্রী রানী, আজমুন্নাহার কুইন, চন্দনা রানী প্রমুখ।












