মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরা সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের ২য় ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরা সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের ২য় ত্রৈমাসিক সভা

সাতক্ষীরায় এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক (এসবিজিএন) সদস্যদের জীবনমান উন্নয়নে ২য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) স্বদেশ’র হলরুমে একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় ও স্বদেশ’র ব্যবস্থাপনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নেটওযার্কের সভাপতি শাহানারা খাতুন। সভায় ২০২৬ সালের নতুন বছরের কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রিভলবিং ফান্ডের পূর্ণ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের উপর জোর দেওয়া হয়।

 

এছাড়া আগামী জুলাই মাসের ১ম সপ্তাহে নেতৃত্ববিকাশ ও কৃষি প্রশিক্ষণ আয়োজ]নের সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি সকলের অংশগ্রহণের জন যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় ।

 

সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য, সফুরা খাতুন, গঙ্গা রানী দাসী, নুর নাহার, অহেদ আলী,জামিলা খাতুন, আসমা খাতুনসহ আরও অনেকে সভা সঞ্চালনা করেন এসবিজিএন প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ। প্রেসবিজ্ঞপ্তি

 

 

Ads small one

শার্শায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্যপণ্য

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
শার্শায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্যপণ্য

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে নোংরা পরিবেশে একটি বেকারি কারখানাতে তৈরি করা হচ্ছে হরেক রকম বেকারী খাদ্যপণ্য। যা খেয়ে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন ছোট-বড় হাজারও মানুষ।

তথ্য-অনুসন্ধানে (২৯ জুন) সোমবার দুপুরে সরেজমিন দেখা গেছে, উপজেলা বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর বড়কলনির মোড়ের পাশে একটি বাড়ির মধ্যে রিয়াদ ফুড নামক বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, রুটি কেকসহ বিভিন্ন রকমের বেকারি খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে।

বেকারী খাবার তৈরী করতে ক্ষতিকারক কেমিক্যাল, রং ও নি¤œমানের পাম তেল ব্যবহার করা হচ্ছে। শ্রমিকরা বিশেষ পোশাক ছাড়া খালি পায়ে খাবার তৈরী করছে। নোংরা ও অপরিষ্কার কড়াই গুলোতে আটা ময়দা প্রক্রিয়াজাত করা হচ্ছে। ডালডা দিয়ে তৈরী করা ক্রিম রাখা পাত্রগুলোতে ঢাকনা নাই, ঝাকে ঝাকে মাছি ভনভন করছে। উৎপাদন ও মেয়াদোত্তীর্ন তারিখ ছাড়াই বাহিরে মোড়কে বনরুটি, পাউরুটি, কেক, বিস্কুটসহ বিভিন্ন ধরনের বেকারী খাবার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।

 

প্রশাসনের চোখ ফাঁকি দিতে একটি বাসা বাড়ির মধ্যে বেকারি পণ্য তৈরি করে বাজারজাত করছে এমনও অভিযোগ রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, ভেজাল কেমিক্যাল ও নিন্মমানের উপকরণ দিয়ে তৈরী করা খাবার নিয়মিত খেলে স্বাস্থ্যের জন্য মারাত্বক ঝুঁকি বয়ে আনতে পারে।

রিয়াদ ফুড এর মালিক মো. খোকনের কাছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি ছোট ব্যাবসায়ী, আমি সব আইন কারণ মানতে পারছি না। আপনারা বড় কারখানায় গিয়ে দেখুন, সেখানেও আমার চেয়ে খারাপ অবস্থা।

এবিষয়ে শার্শা উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শেফালী খাতুন জানান, যদি কোন ব্যক্তি ও প্রতিষ্টান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করেন, তবে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন দুপুর) বেলা ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দুই নম্বর বিল্ডিং এর তিনতলায় লাইব্রেরী হলরুমে উক্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এড. মোঃ আকবর আলী।

 

সংগঠনের সদস্য সচিব এড. নুরুল আমিন’র সঞ্চালনায় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন এড. এবিএম সেলিম, এড. আবু সাইদ রাজা, এড. শহীদ হাসান, এড. সিরাজুল ইসলাম, এড. শাহরিয়ার হাসীব, এড. জিএম ফিরোজ আহমেদ, এড. সরদার সাইফ, এড. মিজানুর রহমান বাপ্পি, এড. এবিএম ইমরান হোসেন শাওন, এড. আবদুল জলিল, এড. সোহরাব হোসনে বাবলু, এড. শামীমা পারভীন মিঠু, এড. সুনীল কুমার, এড. নজরুল ইসলাম, এড. তারিক ইকবাল অপু, এড. আইয়ুব আলী, এড. মোহাম্মদ ওয়ালীউল্লাহ অলি, এড. আজিজুল হক প্রমুখ।

 

সভায় সিদ্ধান্ত হয় আগামী ০৫ জুলাই ২০২৬ ইং তারিখ আইনজীবীদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হবে এবং সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দদের উপস্থিতিতে নবনির্বাচিত জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া নবাগত আইনজীবীদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফরম বিতরণ করা হবে। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কয়েকটি উপকমিটি করা হয়েছে।

 

ধুলিহরে কৃষকের সেচ মটর চুরি, বিপাকে ভুক্তভোগী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
ধুলিহরে কৃষকের সেচ মটর চুরি, বিপাকে ভুক্তভোগী

সংবাদদাতা: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের গ্রামডাক্তার আলতাফ হোসেনের সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মারকুইজ কোম্পানির মটর (পাম্প) চুরি হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৯ জুন) গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মটরটি চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে মটরটি যথাস্থানেই ছিল। কিন্তু পরদিন সকালে এসে দেখা যায়, সংযোগ বিচ্ছিন্ন করে মটরটি নিয়ে গেছে চোর চক্র। ঘটনাস্থলে পাম্পের পাইপ ও অন্যান্য অংশ পড়ে থাকলেও মূল মটরটি উধাও। এর সাথে থাকা কিছু যন্ত্রাংশ ও ক্যাবলও কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মোটরের অভাবে সেচ কাজ বন্ধ হলে চরম বিপাকে পড়বেন ভুক্তভোগী। এই চুরির ঘটনায় এলাকায় সাধারণ কৃষক ও ঘের মালিকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত এলাকায় এরুপ মটর চুরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। লাগামহীন চুরির মহোৎসব নিয়ন্ত্রণে ব্যর্থ স্থানীয় প্রশাসন এবং আইনি শিথিলতা, দাবি ভুক্তভোগী মহলের।

স্থানীয়দের দাবি, এলাকায় রাতে পুলিশি টহল জোরদার করা এবং দ্রুত এই চোর চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

এই বিষয়ে স্থানীয় সুপারিঘাটা পুলিশ ফাঁড়ি এবং সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকায় মদ, গাজার, ইয়াবার রমরমা ব্যবসা চলছে যুব সমাজ নেশার টাকা, জুয়ার টাকা জোগাড় করতে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।