মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

সংবাদদাতা: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট ‘২৬) দুপুর ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতাহত ২৭ পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

সতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হাশেম সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক মোহাম্মদ জমির হোসেন, সাতক্ষীরা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, ম্যাকানিকাল এসিস্টান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারি নাসিরউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে জনসংখ্যা বেশি, দুর্ঘটনা ও বেশি। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনা কমানোর চেষ্টা অব্যহত রয়েছে। একটি জীবনহানির ক্ষতি পূরণ টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়।

 

এরপরও পরিবারের একমাত্র আয়ক্ষম ব্যক্তি দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলে বা পঙ্গু হয়ে গেলে ওই পরিবারের যে দুরাবস্থা হয় সেটা কেবল ওই পরিবারের সদস্যরাই অনুভব করতে পারে। তাই সরকার ওই পরিবারের পাশে দাঁড়াতে ক্ষতিপূরণের উদ্যোগ নিয়েছে। সরকার প্রদত্ত টাকার যথাযথ ব্যবহারের মাধ্যমে অভিভাবক হারানো পরিবারকে স্বাবলম্বী করে তুলতে হবে। দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারীদের সচেতন থাকতে হবে।

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ কবলেন, দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তির পরিবারের হাতে টাকা তুলে দেওয়া সরকারের মহতী উদ্যোগ। সকলকে প্রাপ্ত টাকার সঠিক ব্যবহার করতে হবে।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক মোহাম্মদ জামির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিআরটিএ এর ট্রাষ্টি বোর্ড এর সহায়তায় মঞ্জুরীকৃত অর্থের চেক নিহতের পরিবারের পক্ষ থেকে মাথাপিছু পাঁচ লাখ টাকার চেক রমেশ চন্দ্র মৃধা, সুমাইয়া পারভীন, সাঈদ আলী, জি এম শাহানুর রহমান, মোঃ ওজিয়ার রহমান গাজী, রিজাউল ইসলাম মিঠু, কামরুন্নাহার, সুকজান খাতুন, এম এস টি এলিজা আক্তার, মমতাজ পারভীন, চপলা কর্মকার, সুপ্রিয়া রানী খাঁ, মোঃ আব্দুস ছালাম, তাপিয়া সুলতানা ও আব্দুস ছালামের হাতে তুলে দেওয়া হয়।

এ ছাড়া আহত রাজু পাড়, মোঃ কবির উদ্দিন বিশ্বাস, মোঃ জামাল উদ্দিন, মকছেদ সানা, আবুল হোসেন সানা, মোঃ মঈনুর ইসলাম, মোঃ মফিজুল ইসলামকে ১ লাখ করে এবং মো: জনাব আলী, মিতা দাশ, বিউটি খাতুন, মোঃ সাহাদাত গাজী ও সামিমের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

 

Ads small one

তালায় সড়কের পাশে নারীর লাশ, মৃত্যুর কারণ পুলিশ তদন্ত করছে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
তালায় সড়কের পাশে নারীর লাশ, মৃত্যুর কারণ পুলিশ তদন্ত করছে

তালা প্রতিনিধি: তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর এলাকায় পারুল দাস (৭৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি খুলনার ডুমুরিয়া থানার আরশনগর গ্রামের হরিদাসের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে জাতপুর এলাকায় সড়কের পাশে পারুল দাসীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আব্দুর রউফকে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও পরিবহন ট্রান্সপোর্ট মালিক সমিতির শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
আব্দুর রউফকে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও পরিবহন ট্রান্সপোর্ট মালিক সমিতির শুভেচ্ছা

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আলহাজ্ব আব্দুর রউফের নিজস্ব বাসভবনে আয়োজিত এক শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠন দুটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা আলহাজ্ব আব্দুর রউফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বে সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৭২২/০৩-এর সভাপতি আব্দুস সাত্তার জুয়েল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। এছাড়া ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৯৬৪/০৯-এর সভাপতি আশরাফুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ ৮৬/৭-এর সভাপতি মো. লুৎফার রহমান মন্টু, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম রসূল, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন খোকন, কার্যকরী সদস্য কামরুজ্জামানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

 

 

 

দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: “মাদক নয়, তোমার মেধা হোক তোমার পরিচয়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার খেজুরবাড়িয়া পলিটেকনিক ইছামতি বিএম কলেজের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। ন্যাশনাল চাইল্ড ফোরামের ভাইস প্রেসিডেন্ট অনামিকা পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার মিল্টন সিংহ, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল এবং সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন।
এসময় সুশীলনের অন্যান্য কর্মকর্তা, দেবহাটা উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত শিশু ফোরামের ১০০ সদস্য ও যুব ফোরামের ১০০ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব ও শিশুদের দূরে রাখতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের কুফল সম্পর্কে শিশু-কিশোর ও তরুণদের সচেতন করে তুলতে সামাজিকভাবে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

বক্তারা একই সঙ্গে অনলাইন জুয়া ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে শিশু-কিশোর ও যুবসমাজকে বিরত থাকার আহ্বান জানান। তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে, তেমনি এর অপব্যবহার তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

সমাবেশে বাল্যবিবাহ প্রতিরোধের ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। নিজেদের বাল্যবিবাহ থেকে রক্ষা করার পাশাপাশি অন্যদেরও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ও উৎসাহিত করতে হবে। শিশু ও যুবকদের নেতৃত্বে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ দূর করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।