বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

সুন্দরবন কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
সুন্দরবন কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

সংবাদদাতা: খুলনার সরকারি সুন্দরবন কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ এ টি এম আনিসুর রহমানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ তিন যুগেরও বেশি সময় শিক্ষাকতা শেষে তাঁর এই অবসর গ্রহণ উপলক্ষে মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় সরকারি আযম খান কর্মাস কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সরকারি আযম খান কমার্স কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষের শিক্ষা ক্ষেত্রে অবদান, সততা ও নীতিনিষ্ঠ জীবনযাত্রার প্রশংসা করেন। বিএল কলেজের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ বেতার খুলনার প্রযোজক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. মিজানুর রহমান, লেখক ও গবেষক শেখ সিদ্দিকুর রহমান, সাবেক জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আবুল আলম, সরকারি কলেজের সাবেক অধ্যাপক এস এম নজরুল ইসলাম এবং সাংবাদিক আজগার আলী।

সংবর্ধিত অতিথি এ টি এম আনিসুর রহমান তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতি চারণ করে বলেন, “শিক্ষা কেবল আমার পেশা ছিল না, এটি ছিল আমার জীবনের ব্রত। শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা এই গভীর বন্ধন আজীবন মনে থাকবে।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা বিদায়ী অধ্যক্ষের হাতে শ্রদ্ধা ও ভালোবাসার স্মারক হিসেবে উপহার সামগ্রী তুলে দেন।

Ads small one

কলারোয়ার কুশোডাঙ্গায় ভিডব্লিউবি সুফলভোগীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কলারোয়ার কুশোডাঙ্গায় ভিডব্লিউবি সুফলভোগীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক প্রশিক্ষণ

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডিডব্লিউবি)’ কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৭ চক্রের সুবিধাভোগীদের জীবন দক্ষতা এবং আয়বর্ধক মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘আইডিয়াল পারুলিয়া -এর বাস্তবায়ন সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়। কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা ও পিছলাপোল-এই দুটি ওয়ার্ডের মোট ৬০ জন নারী এই প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাঈদ আলী গাজীর সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফিল্ড ট্রেইনার জাকির হোসেন। এছাড়া ট্রেইনার সেলিনা খাতুনও উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন এবং প্রশিক্ষণ প্রদান করেন।

দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট দেবহাটা উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত ওসি এইচ এম শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রাত ৯ টায় দেবহাটা থানার ওসির কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট শাখার আহ্বায়ক অসীম কুমার ঘোষ, সদস্য সচিব হিরন কুমার মন্ডল, সদস্য ও পারুলিয়া জেলেপাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ মন্ডল, সদস্য যথাক্রমে অনিমেষ চন্দ্র বর, সুমন মন্ডল ও সুফল বাবু।

মতবিনিময়ের সময় দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন আগামী ১৭ ই ভাদ্র শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর ও সারোদিয়া দুর্গা পুজাসহ এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

 

পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম শরিফুল ইসলাম (৪৫)। সে পাটকেলঘাটার ওভারব্রিজ এলাকার জয়নাল শেখের পুত্র।

তাকে পাটকেলঘাটা থানার মামলা নং ১০ তারিখ ১৩/০৩/২৬ মামলায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ওভারব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।