স্পিক আপ চেঞ্জ এজেন্ট সদস্যদের প্রশিক্ষণ
ব্রেকিং দ্য সাইলেন্স এর স্পিক আপ প্রকল্পের আলোকে চেঞ্জ এজেন্ট সদস্যদের সাথে মানবাধিকার, লিঙ্গ সমতা এবং অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ১১-১৩ আগষ্ট পর্যন্ত ৩ দিন ব্যাপী অগ্রগতি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে সাতক্ষীরা পৌরসভার ৪টি ওয়ার্ডের ২৫ জন চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে স্পিক আপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মোঃ নূর জামান, প্রজেক্ট অফিসার মোঃ আব্দুল মান্নান, কমিউনিটি স্যোসাল ওর্য়াকার মোঃ মনির হোসেন ও আফরোজা সুলতানা সেশন পরিচালনা করেন। প্রেসবিজ্ঞপ্তি







