মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত

 

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের কাটছাঁট করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) স্বর্ণের দামে ভ্যাট সমন্বয় করেছিল বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৩৭ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

Ads small one

আর্জেন্টিনার বিদায়ের ভবিষ্যদ্বাণী, আবারও আলোচনায় সেই ওঝা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
আর্জেন্টিনার বিদায়ের ভবিষ্যদ্বাণী, আবারও আলোচনায় সেই ওঝা

বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসার পর এবার আর্জেন্টিনাকে নিয়ে নতুন দাবি করেছেন ঘানার আলোচিত ওঝা নানা কোয়াকু বনসাম। তার ভাষ্য, শেষ বত্রিশের লড়াইয়ে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
এর আগে গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের আগে হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, নিজের দেশের স্বার্থে কেইনকে গোল করতে দেবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড এবং কেইনও গোলের দেখা পাননি। পরে অবশ্য ওঝা দাবি করেন, তিনি কেইনকে ‘মুক্ত’ করে দিয়েছেন। এরপরই পানামার বিপক্ষে গোল করেন ইংল্যান্ডের অধিনায়ক।

এই ঘটনার পর নতুন করে আত্মবিশ্বাসী হয়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন নানা কোয়াকু বনসাম। তার দাবি, আগামী ৪ জুলাই অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে আফ্রিকার প্রতিনিধিরাই চমক দেখাবে এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করবে।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা এখন পর্যন্ত সাতবার আফ্রিকার দলের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছয়বারই জয় পেয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। পাঁচবার তারা হারিয়েছে নাইজেরিয়াকে এবং একবার আইভরিকোস্টকে। আফ্রিকার দলের বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র পরাজয়টি আসে ১৯৯০ সালের বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির ধারাবাহিক নৈপুণ্যে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে শীর্ষ দল হিসেবে শেষ বত্রিশে উঠেছে তারা। অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।

আমি বৃক্ষ হতে আসিনাই, আমি পাখি মানুষ: চমক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
আমি বৃক্ষ হতে আসিনাই, আমি পাখি মানুষ: চমক

কণ্ঠশিল্পী লুইপার নতুন গান ‘মন নিলো সে’–এর প্রকাশনা অনুষ্ঠানে এসে নিজের জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অনুষ্ঠানে নতুন গান নিয়ে কথা বলার পাশাপাশি তিনি তুলে ধরেছেন জীবনকে দেখার নিজের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি।

অনুষ্ঠানে বেশ প্রাণবন্ত মেজাজে দেখা যায় চমককে। মঞ্চে উঠে তিনি গেয়ে শোনান ‘মন নিলো সে’ গানের জনপ্রিয় লাইন—“মন নিলো সে মন নিলো সে, মন টেকেনা ঘরে; কেড়ে নিলো সিধা সাদা মন জাদু করে…”

মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা নিয়ে চমক বলেন, তিনি গান বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই খুঁতখুঁতে। ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ভালো না লাগলে কোনো প্রজেক্টে রাজি হন না। তবে আবির হাসানের প্রস্তাব এবং তানভির আহমেদের সংগীত পরিচালনায় ‘মন নিলো সে’ গানটির কথা ও সুর প্রথমবারেই তাঁর মন ছুঁয়ে যায়। নাজমুল ইভানের পরিচালনায় নির্মিত গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

অনুষ্ঠানের একপর্যায়ে নিজের জীবনদর্শন নিয়ে কথা বলতে গিয়ে চমক বলেন, “আমি আসলে পাগল মানুষ। আমার যখন কোনটা ভালো লাগে আমি সেটাই করি। সি, একটা জীবন, ছোট্ট জীবন। এই ছোট্ট জীবনে… আমি বৃক্ষ হতে আসি নাই যে এক জায়গায় শিকড় গড়ে এক জায়গায়ই থেকে যাবো। আমি পাখি মানুষ, আমি পাখির মতো আকাশে উড়তে চাই, অনেক কিছু দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই। অনেক জীবন যাপন করতে চাই।”

নিজের এই বক্তব্যে জীবনকে এক জায়গায় থামিয়ে না রেখে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের আকাঙ্ক্ষার কথাই তুলে ধরেন এই অভিনেত্রী।

এ সময় রাজনীতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন চমক। তিনি বলেন, “আপনি কখনোই একটা সচেতন নাগরিক হিসেবে অরাজনৈতিক হতে পারেন না। অনেকে বলে যে আমি অরাজনৈতিক, আমি খুব নিরপেক্ষ; আপনি পারেন না। আপনি একজন আদর্শ নাগরিক কখনো অরাজনৈতিক হতে পারবেন না।”

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় এসেছিলেন চমক। সেই প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “হ্যাঁ, আমি তো একটা দল চুজ করেছি। যে দল চুজ করেছি আমি তো সে দল ছাড়বো না।”

নতুন গান, জীবনদর্শন এবং রাজনৈতিক অবস্থান—সব মিলিয়ে প্রকাশনা অনুষ্ঠানটি চমকের একাধিক বক্তব্যের কারণে আলোচনায় এসেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করা হয়েছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে নেওয়া এ সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

আতিকুর রহমান রুমন বলেন, ব্যয় কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশেই এবার বাজেট-পরবর্তী নৈশভোজের আয়োজন করা হয়নি।

প্রতিবছর বাজেট পাসের দিন রাতে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হতো। এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নিতেন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হতো। এর বাইরে আরও ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে শুধু এই খাতেই ব্যয় হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।’

তিনি জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করতো। তবে আগের সরকারের সময়ের বিপুল অঙ্কের বিল এখনও বকেয়া রয়েছে, যা বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপ্যায়ন ভাতা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা। এছাড়া দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।’

তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের পুরো প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে কর্মব্যস্ত সময় কাটিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সকাল পৌনে ১০টায় সংসদে আসেন। তিনি শুরু থেকে অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন এবং বাজেটের মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণসহ বিভিন্ন আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেন।’

তিনি আরও বলেন, ‘অধিবেশনের বিরতির সময়ও প্রধানমন্ত্রী দাফতরিক কাজ সম্পন্ন করেন এবং জরুরি বিভিন্ন ফাইলে সই করেন।