অনুভবের ঝর্ণাধারা
বাপী নাগ
কাউকে স্মরণে রাখাও এক দুর্নিবার অনুভূতি,
ভুলে যাওয়ার বাসনা জাগেনিÑএই হৃদয়ের আর্তি।
আজীবন তুমিই রবে মনে’র গহিন কোণে,
এক অনন্ত আকুলতা বাজবে নিভৃত ক্ষণে।
মায়া তো জন্ম নেয় নীরবে, অজান্তে অবচেতনে,
ক্ষণিকের রঙিন আবেশ রয়ে যায় হৃদয়ের গোপনে।
দিনান্তে সেই বন্ধন থাকে অনুচ্ছারিত ভাষায়,
বুকের বাঁ-পাশে সুর তোলে নিঃশব্দ আশায়।
নির্জন আঁধার রাতে, একাকী মনের ভাঁজে,
অদ্ভুত সেই মায়া আজও নীরবে বেদনা বাজে।
স্মৃতির মলিন পৃষ্ঠায় তোমারই প্রতিচ্ছবি আঁকা,
নীরব হৃদয়জুড়ে আজও তোমার মায়ায় থাকা।
বিস্মৃতির অতল গহ্বরে হারায় না তোমার ছায়া,
নিভৃত হৃদয়তলে বেঁচে থাকে অনির্বচনীয় মায়া।
সময়ের স্রোত মুছে না এই অন্তহীন অনুভব,
তুমি রবে হৃদয়জুড়েÑযতদিন থাকবে শ্বাসের কলরব।


