অবসাদ
ফারুক আহম্মেদ জীবন
রিক্ত জীবনের টানাপোড়েনে
দৈনন্দিন নিত্য আজ প্রতিটা ক্ষণে ক্ষণে
তিক্তকর জ্বালা-যন্ত্রণার
আর অসহ্য, অসহনীয় দুর্বিষহ বিষাদে
আজ কি যে ভীষণ
অবসাদ নেমেছে এ দেহ-মন জুড়ে!
অকল্পনীয়, অভাবনীয় আঘাত সয়ে সয়ে
নিদারুণ কষ্ট, করুণ দুঃখ বয়ে বয়ে
তুষের মতো জ্বলে জ্বলে
আজ আমার অন্তরটা ছাই হয়েছে পুড়ে।
অশান্তির জ্বলন্ত দগ্ধ দহন ক্রোধে
চিত্ত জুড়ে বেঁধেছে ক্ষত,
সে ক্ষত নিয়ে চিত্ত আজ নিভৃতে কাঁদে।
এ যে বুকভাঙা জল
ভাসাই যুগল নেত্রদ্বয় মৃত্তিকা অতল!
সঞ্চিত মনের যত পীড়া
পাহাড় সম হয় যখন একসাথে বেঁধে দল,
কোন বাঁধাতে সে জল বাঁধে?
এখন আমি কী করে করিব রোধ,
নিয়তি নিচ্ছে এ কোন জনমের প্রতিশোধ?
দেহ-মনে নেমেছে বড় যে ক্লান্তি,
নেমেছে জীবনে অবসাদ।
জীবন তো একটা বৃত্ত সীমার রেখার মতো,
সে বৃত্ত সীমায় জীবন পড়েছে বাঁধা।
এ গ-ি পেরিয়ে এখন
কী করে পাব মুক্ত স্বস্তি, জীবনের স্বাদ?
ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত এ দেহ-মনের
আজ একটু শান্তি দরকার,
একটু দরকার আরাম-আয়েশ আর বিশ্রাম।
আহা! এ কি করুণ অযাচিত ঘাত,
যা কেড়ে নেয় জীবনের সাধ!
এই কি স্বপ্নময়ী জীবন! জীবনের স্বাদ?



