মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

অবিনশ্বর অন্ধকার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ণ
অবিনশ্বর অন্ধকার

সুজন হোসেন
পৃথিবীতে এক চিলতে আলো নিয়ে এসেছিলাম,
আর নিয়ে যাচ্ছি এক মহাসাগর সম অন্ধকার।
কোনো একদিন হয়তো কিছুটা আলো হাতে নিয়ে,
মেখেছিলাম মোর আর তোমার দুটো রাঙ্গা গালে।
অতঃপর আর আলো দেখিনি আজ কত বছর,।

হাতে ক্ষিণ আলোর মশাল নিয়ে দাঁড়িয়েছিল স্রোতে,
মোর হাতের মশাল নিভে গেছে স্রোতে স্রোতে ক্ষয়ে।
শুধু মশালের স্তম্ভটি এখনো আমি রয়েছি হাতে নিয়ে,
মহাকালের আলিঙ্গনের অপেক্ষায় অথবা মৃত্যুর!

কবেকার আলোকজ্জ্বল শহরের উৎসবে আমি আর,
কভু যোগ দেইনি আর অথবা দেয়নি যোগ প্রিয়তম,
আর কভু দেখিনি আমার প্রিয়তম শহর মহেঞ্জোদারো,
অথবা আর খুঁজিনি আলো আমাজনের গহীন গহীনে।
আর খুঁজিনি আলো কোথাও কোনোদিন ভালোবাসাও।

একটুকরো দেহ নিয়ে এসেছিলাম এই পৃথিবীতে একদিন,
আবার চলে যাব অতিকায় দেহ নিয়ে,সাথে বহু আক্ষেপ!
শুধু আলো হতে অন্ধকারে আমার এই স্থানান্তর কেবল,
শূন্য হতে আবার আমার দেহ শূন্যেই মিলিয়ে দেখে সূর্য।

Ads small one

৩০ বছর পর সরকারি জমি উদ্ধারে নাগরিকদের মধ্যে স্বস্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
৩০ বছর পর সরকারি জমি উদ্ধারে নাগরিকদের মধ্যে স্বস্তি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর পৌরসভা ভবন সংলগ্ন পাবলিক লাইব্রেরির পাশে প্রায় সাত শতক সরকারি জমি দীর্ঘ প্রায় ৩০ বছর পর দখলমুক্ত করেছে উপজেলা ও পৌর প্রশাসন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়।দীর্ঘদিন ধরে সরকারি জমিটি বিভিন্ন দোকানপাট নির্মাণ করে ব্যবহারের অভিযোগ ছিল। প্রশাসনের অভিযানের পর জমিটি দখলমুক্ত হওয়ায় স্থানীয় নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় নাগরিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর ভবন সংলগ্ন এলাকায় রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ, পাবলিক লাইব্রেরি ও সরকারি প্রভাতি বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়। গুরুত্বপূর্ণ এ এলাকায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করায় দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ১৯৯৬ সালের দিকে প্রভাবশালী একটি মহল নামমাত্র ডিসিআর নিয়ে প্রায় সাত শতক সরকারি জমি দখল করে সেখানে মুরগি, মুদি, মিষ্টি ও কসমেটিকসসহ বিভিন্ন দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিল। পরবর্তীতে নাগরিকদের অভিযোগের পর সংশ্লিষ্ট ডিসিআর বাতিল করে সরকার জমিটি উদ্ধারের উদ্যোগ নেয়।

তবে স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর ওই জমির একটি অংশ পুনরায় দখল করে পাঁচটি টিনশেড দোকান নির্মাণ করা হয়। তৎকালীন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কয়েকজনকে এসব দোকান ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুরগির দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় দুর্গন্ধ ছড়ানো এবং পাশেই অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চা ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। সরকারি জমি দখলমুক্ত করার জন্য নাগরিকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।

সুতারং দখলমুক্ত হওয়ায় স্থানীয় নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং উপজেলা প্রশাসন প্রশাংসায় ভাষছে ।

কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ রোগী হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ রোগী হাসপাতালে ভর্তি

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত পাঁচ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পাঁচজনের শারীরিক অবস্থা ভালো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীরা হলেন-সোনালী (২০), শুহিনা (২২), ইকবাল (৩৫), জাহাঙ্গীর (২৬) ও রিয়াজ মোল্ল্যা (২৩)।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হলে ওই পাঁচজনের রক্তে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। বর্তমানে তাদের হাসপাতালে রেখে চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “জ্বর নিয়ে পাঁচজন চিকিৎসা নিতে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের রক্তে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। কারও অবস্থার অবনতি হলে প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে।”

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পত্রদূত ডেস্ক: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোজাফফর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা ‘সাস’ এর নির্বাহী পরিচালক ইমান আলী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের বিষয় নয়। পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে মানুষের জীবনমুখী, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন প্রয়োজন। একটি দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি হলো সাক্ষরতা।

তারা আরও বলেন, ঝরে পড়া শিশু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সাক্ষরতা কার্যক্রম আরও জোরদার করা দরকার। সাক্ষরতার বিস্তার মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক বৈষম্য কমাতে এবং ব্যক্তি ও পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন।