অসুস্থ সাংবাদিক আজহারুল ইসলাম সাদীর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গমন
দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র নিজস্ব প্রতিবেদক ও কলামিস্ট আজহারুল ইসলাম সাদী অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছেন। তিনি বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন।
জানা গেছে, গত কয়েক দিন ধরে নিজ বাসভবনে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। সব পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে আগামী রোববার (১২ এপ্রিল) রাতে তাঁর সাতক্ষীরায় ফিরে আসার কথা রয়েছে। সাংবাদিক আজহারুল ইসলাম সাদী দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি









