বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’

কবি জীবনানন্দ দাশের জীবন ও তাঁর কালজয়ী কবিতা ‘বনলতা সেন’-কে কেন্দ্র করে নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মুক্তির পথে। ইতিমধ্যে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি এখন অস্ট্রেলিয়ায় মুক্তির অপেক্ষায় রয়েছে।

চলচ্চিত্রটি নির্মাণশৈলী, দৃশ্যায়ন এবং সংলাপের জন্য দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। একই সঙ্গে ছবির অভিনয়শিল্পীদের পারফরম্যান্সও প্রশংসিত হচ্ছে বলে জানা গেছে।

বিদেশে অবস্থানরত দর্শকদের জন্য সুখবর জানিয়ে চলচ্চিত্রের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, মুক্তির তিন সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। শহরগুলো হলো—সিডনি, ব্রিসবেন, পার্থ, মেলবোর্ন ও অ্যাডিলেড।

তিনি আরও জানান, খুব শিগগিরই সিনেমাটির হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে। অস্ট্রেলিয়ায় ছবিটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে পথ প্রোডাকশন। পাশাপাশি পশ্চিমা বিশ্বেও দ্রুত ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটি গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং বর্তমানে দেশের বিভিন্ন হলে প্রদর্শিত হচ্ছে।

Ads small one

পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে পাটকেলঘাটা বাবলু মার্কেটের সামনে মহাসড়কের পাশে আমগাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়নে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ করা হবে। এখন থেকে জেলার বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বাবলু মার্কেটের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী আলহাজ বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও যুবদল-ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা।

দেশ উন্নয়নে প্রধানমন্ত্রী পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করছেন: হাবিবুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
দেশ উন্নয়নে প্রধানমন্ত্রী পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করছেন: হাবিবুল ইসলাম

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশের মানুষের ভাগ্য ও জীবনমান পরিবর্তনের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সফল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের উন্নয়নে পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন।
বুধবার বিকেল ৫টায় পাটকেলঘাটায় একটি মোটরসাইকেল শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব ও কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করেছিলেন, তাঁদেরই উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য কাজ করছেন। সাধারণ মানুষের সুবিধার্থে সরকার দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। এ সময় তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, দেশের সার্বিক উন্নয়নে তাদের কোনো ইতিবাচক ভূমিকা নেই, তারা সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পছন্দ করে।

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলুসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির মূল উদ্বোধনী অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।