শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ জেলা জামায়াতের শুরা বৈঠকে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ জেলা জামায়াতের শুরা বৈঠকে

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার মজলিশে শুরার বৈঠক শনিবার সকাল ১০টায় শহরের মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করে সরকার গণরায়ের যথাযথ মূল্যায়ন করছে না। এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিন বছরের এক শিশুকন্যা হত্যার ঘটনার উল্লেখ করে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তব্যে তিনি বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে উৎশৃঙ্খল আচরণের অভিযোগ তুলে বলেন, শ্যামনগরে জামায়াতের এক কর্মীর ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি দলের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে এর দায় সংশ্লিষ্টদের বহন করতে হবে বলে মন্তব্য করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও ডা. মো. মাহমুদুল হক। এছাড়া জেলা সহকারী সেক্রেটারি মাহাবুবল আলম, অধ্যাপক মো. ওবায়দুল্লাহ, অধ্যাপক গাজী সুজাআত আলী, প্রভাষক মো. ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, অধ্যাপক আ. জলিল, অধ্যাপক আব্দুল ওয়ারেছ, অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, অধ্যক্ষ ড. রুহুল আমিন, মো. নজরুল ইসলাম, ডা. আপতাব উদ্দীন, মাওলানা ওমর আলী, অধ্যাপক রেজাউল ইসলামসহ জেলা কর্মপরিষদের সদস্য, বিভিন্ন উপজেলার আমীর, সেক্রেটারি এবং জেলা মজলিশে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

Ads small one

জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

সংবাদদাতা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা শিশুরোগ বিশেষজ্ঞ প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকাল ৪টায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম হোসেন।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান সাতক্ষীরা তথা দেশের গর্ব। তিনি তার জীবদ্দশায় শিশুদের সেবায় ও কল্যাণে আজীবন কাজ করে গেছেন। প্রতিযশা শিশু বিশেষজ্ঞ ডাঃ এম আর খান দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সাতক্ষীরা শিশু হাসপাতালকে ৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে পরিণত করার পরিকল্পনা আছে আমাদের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ’র মহাসচিব ইঞ্জিনিয়ার রেজা করিম ও ট্রেজারার ওবায়দুল কবির খান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একরামুল কবির খান, জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু, ডাঃ সুশান্ত ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন চত্বরে বৃক্ষরোপণ করেন বিভিন্ন সেক্টরের কার্যক্রম পরিদর্শন করেন অতিথিবৃন্দ। প্রয়াত জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইন্সটাক্টর মোঃ আশিকুর রহমান ও থযমাস সাপোর্ট সার্ভিসেস সেন্টারের শিক্ষক জাহানারা খাতুন।

 

সাতক্ষীরায় শিক্ষক পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সাতক্ষীরায় শিক্ষক পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ

সংবাদদাতা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুয়ায়ী কর্মরত প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটিতে সাতক্ষীরা জেলায় মহাপরিচালক এর প্রতিনিধি হিসাবে মনোনয়ন পেয়েছেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।

গত বুধবার (২৯ জুলাই, ২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল-এর পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর ফলে অধ্যক্ষ খলিল সাতক্ষীরা জেলায় বেসরকারি কলেজের কর্মরত প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে গঠিত কমিটিতে তালিকাভুক্ত হয়েছেন। এজন্য অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে ঝাউডাঙ্গা কলেজ পরিবার, শুভাকাঙ্খী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

 

ত্রিশ মাইলমোড় ইজিবাইক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি নাজমুল, সম্পাদক আশরাফ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ত্রিশ মাইলমোড় ইজিবাইক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি নাজমুল, সম্পাদক আশরাফ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৩০ মাইলমোড় ইজিবাইক সমিতির এক বছর মেয়াদি নির্বাচন শনিবার (১ আগস্ট) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সমিতির ১০৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন উপলক্ষে দুপুর ১টায় বাজার কমিটি ও ইজিবাইক সমিতির সদস্যদের অংশগ্রহণে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার।

ফলাফলে সভাপতি পদে নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম, ক্যাশিয়ার পদে ফারুক হোসেন, সহ-সভাপতি পদে জাহিদ হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মারুফ হোসেন নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন নগরঘাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান মুকুল, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ এবং ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ফারুক হোসেন।

সাধারণ ভোটাররা জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং সুখে-দুঃখে সদস্যদের পাশে থেকে কাজ করবেন।

এদিকে, নির্বাচন চলাকালে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মারুফ হুসাইন।