আশাশুনিতে সাবেক সেনাকল্যাণ সংস্থার সভাপতিকে জেলা সাংবাদিক পরিষদের শুভেচ্ছা
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা আশাশুনি উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার আশাশুনি প্রতিনিধি ও জেলা সাংবাদিক পরিষদের সভাপতি শেখ আসাফুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জেলা সাংবাদিক পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি জিএম মুজিবুর রহমান, সেলিম শাহরিয়ার, আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানান।
বিবৃতিতে সংগঠনের যুগ্ম সম্পাদক মো. ইউসুফ আলী, সহ-সাংবাদিক আব্দুর রহমান, মো. খাইরুল বাসার, মো. ইকবাল হোসেন, ইব্রাহিম হোসেন, নাজমুল হাসান, আ. হামিদ, প্রশান্ত কুমার পাল, গাজী মনির, জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, শামীম হোসেন, রিনি সুলতানা, মো. আবু সাঈদ, রুবেল হোসেন, হাসানুর রহমান, আল মাসউদ ও মোহাম্মদ আসিফুর আলমও শুভকামনা জ্ঞাপন করেন। প্রেসবিজ্ঞপ্তি









