আশাশুনির দরগাহপুরে স্কুল শিক্ষকের ইন্তেকাল
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এক স্কুল শিক্ষক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম রেজা শুক্রবার সন্ধ্যা সাড়ে টায় স্টোকে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের অকাল মৃত্যুতে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক মহল ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শনিবার সকাল সাড়ে ১০টায় মরহুমের বাসভবনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃতকালে তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।












