আশাশুনির পাইথালীতে নতুন ডাকঘর উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে নতুন ডাকঘর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) লাল ফিতা কেটে ডাকঘরের নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জামায়াতের ইউনিয়ন আমির আব্দুল ওয়াদুদ, হাফেজ বেলাল হোসাইন, মামুন হোসেন, ওমর ফারুক, শরিফুল ইসলাম, জিয়াদুল ইসলাম, নাজমুল হুদা, পিন্টু, এরশাদ আলী, মুস্তাফিজুর রহমান, অলিউল ও মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।












