মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইন্টারনেট ঘেটে দুম্বার খামার গড়ে সাড়া ফেলেছে তরুন উদ্যোক্তা শার্শার জোবায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
ইন্টারনেট ঘেটে দুম্বার খামার গড়ে সাড়া ফেলেছে তরুন উদ্যোক্তা শার্শার জোবায়ের

Oplus_0

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তে এক তরুন উদ্যোক্তা তাসলিম জোবায়ের মরুভূমির দুম্বার বানিজ্যিকভাবে খামার গড়ে সাড়া ফেলেছেন। কুরবানির ঈদকে সামনে রেখে ৫ গুন লাভের আশা দেখছেন সফল চাষী। বাড়ছে কর্মসংস্থান লাভবান হচ্ছে খামারী।

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার রাড়িপুকুর গ্রামের রবিউল ইসলাম বাবলুর ছেলে দাখিল পড়ুয়া শিক্ষার্থী তরুন উদ্যোক্তা তাসলিম জোবায়ের। ইন্টারনেট দেখে দুই বছর আগে ১২ লাখ টাকা খরচে ৭ টি দুম্বা নিয়ে নিজ গ্রামে গড়ে তোলেন খামার। বছরে দুই লাখ টাকা খরচ করে তার খামারে বর্তমানে রয়েছে ছোট বড় মিলিয়ে ৪০টি দুম্বা। ৮০ কেজি থেকে ১৭০ কেজি ওজনের দুম্বা রয়েছে তার খামারে। এ ছাড়াও প্রায় অর্ধশত গরু ও বিদেশি জাতের ছাগলের খামার গড়েছেন তিনি। এবার কুরবানির ঈদে ৬০ থেকে ৭০ লাখ টাকার দুম্বা বিক্রির আশা করেন জোবায়ের।

দুম্বা চাষ লাভবান হওয়ায় বেকার তরুনদের এগিয়ে আসার আহবান জানান উদ্যোক্তা মোঃ তাসলিম জোবায়ের।
দুম্বা পালনে লাভবান দেখে অনেক তরুন ও স্থানীয়রা দুম্বা চাষে আগ্রহ প্রকাশ করছেন। অনেকে খামারে কাজ করে পরিবারে ফিরচ্ছে স্বাচ্ছলতা জানার তরুন ও স্থানীয়রাসহ খামার শ্রমিক।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার বিশ্বাস জানান. তাসলিম জোবায়ের সফল তরুন উদ্যোক্তা। তার দেখে অনেক তরুন উদ্যোক্তা দুম্বা চাষে আগ্রহ দেখাচ্ছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে প্রশিক্ষণ পরামর্শসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

দুম্বা পালনে সরকারি প্রণোদনা পেলে আরো বাড়বে চাষ, লাভবান হবে উদ্যোক্তরা, ঘুচবে বেকারত্ব-এমনটাই আশা তরুন উদ্যোক্তার।

Ads small one

পাইকগাছায় বাসা থেকে আরএফএল কর্মকর্তার রক্তাত লাশ উদ্ধার: রুমমেট নিখোঁজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
পাইকগাছায় বাসা থেকে আরএফএল কর্মকর্তার রক্তাত লাশ উদ্ধার: রুমমেট নিখোঁজ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে আরএফএল কোম্পানির বিশ্বজিৎ দেউড়ি (২৫) নামের এক কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) এই ঘটনা ঘটে।
নিহত বিশ্বজিৎ ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে। তিনি আরএফএল কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, রাম প্রসাদ ম-লের ভাড়া বাসায় থাকতেন বিশ্বজিৎ। ঘটনার পর থেকে তাঁর রুমমেট ও একই কোম্পানির সহকারী টেকনিশিয়ান অন্তর সরকার (২৩) পলাতক রয়েছেন। তিনি ব্যবহার করা মোটরসাইকেল নিয়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্তরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামে।
হত্যাকা-ের আলামত দেখে এটি একটি পরিকল্পিত খুন হতে পারে বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। সন্দেহভাজন অন্তর সরকারকে আটকের চেষ্টা চালানোর পাশাপাশি ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুরো ঘটনার রহস্য উন্মোচনে আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে।

কালিগঞ্জে নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
কালিগঞ্জে নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেভ) এর উদ্যোগে জেলায় এসআরএইচআর জ্ঞান, নেতৃত্ব ও সামাজিক উদ্যোগের মাধ্যমে জলবায়ু-সহনশীল কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১জুলাই) বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেভ) এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুল্লাহ প্রমুখ।
কর্মশালায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, ভদ্রখালী মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী সেন, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান, দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুর্শিদা পারভীনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সেভ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

হোমিও কল্যাণ সমিতি সাতক্ষীরার পুরনো কমিটি বিলুপ্ত: গঠন করা হলো ৯ সদস্যের আহ্বায়ক কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
হোমিও কল্যাণ সমিতি সাতক্ষীরার পুরনো কমিটি বিলুপ্ত: গঠন করা হলো ৯ সদস্যের আহ্বায়ক কমিটি

হোমিও কল্যাণ সমিতি (হোকস), সাতক্ষীরার বিদ্যমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরার লাবণী মোড় সংলগ্ন পিজ্জা পার্টি সেন্টারে আয়োজিত এক জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. সৈয়দ কামরুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. শহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্যে ডা. সৈয়দ কামরুজ্জামান জানান, দীর্ঘদিন সংগঠনের সাধারণ সভা, কার্যনির্বাহী সভা কিংবা অন্য কোনো সাংগঠনিক কার্যক্রম না থাকায় কমিটির কার্যকারিতা বিলুপ্ত হয়ে পড়েছিল। সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় সচল ও গতিশীল করতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরবর্তীকালে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ডা. এ এফ এম একরামুল হককে আহ্বায়ক ও ডা. শহিদুল ইসলামকে সদস্যসচিব করে ৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—ডা. হাফিজুর রহমান, ডা. সৈয়দ নাসিম আলী, ডা. পুজন কুমার গুহ, ডা. সিরাজউদ্দীন খান, ডা. অহিদুজ্জামান, ডা. রবিউল ইসলাম ও ডা. হাফিজুর রহমান (ন্যাস)।
আগামী তিন মাসের মধ্যে জেলাজুড়ে কর্মরত হোমিও চিকিৎসকদের নিয়ে একটি সাধারণ সভা আহ্বান করে নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে এই আহ্বায়ক কমিটি। প্রেসবিজ্ঞপ্তি