সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ওটিটিতে মুক্তি পেলো অবিনাশ-মেধার রোমান্টিক কমেডি ‘গিনি ওয়েডস সানি ২’

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ
ওটিটিতে মুক্তি পেলো অবিনাশ-মেধার রোমান্টিক কমেডি ‘গিনি ওয়েডস সানি ২’

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল বলিউড সিনেমা ‘গিনি ওয়েডস সানি ২’। অবিনাশ তিওয়ারি ও মেধা শঙ্কর অভিনীত এই রোমান্টিক-কমেডি সিনেমাটি সোমবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ স্ট্রিমিং শুরু হয়েছে। চলতি বছরের ২৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির পর যারা সিনেমাটি বড় পর্দায় দেখতে পারেননি, তারা এখন ঘরে বসেই এটি উপভোগ করতে পারবেন।

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ইয়ামি গৌতম ও বিক্রান্ত ম্যাসি অভিনীত ‘গিনি ওয়েডস সানি’র সিক্যুয়েল এটি। তবে প্রথম কিস্তির সাফল্যের পর এবার একবারে নতুন অভিনয়শিল্পী, নতুন পরিচালক ও সম্পূর্ণ নতুন গল্প নিয়ে হাজির হয়েছে এই পর্ব।

আগের সিনেমার সাথে এবারের সিক্যুয়েলের মূল পার্থক্য মূলত এর কাস্ট ও গল্পে। প্রথম কিস্তিতে যেখানে বিয়ের আগের মান-অভিমান ও পারিবারিক নাটকীয়তা ছিল মূল উপজীব্য, এবার প্রশান্ত ঝা-এর পরিচালনায় গল্পটি আবর্তিত হয়েছে বিয়ের পরের জটিলতা নিয়ে। সিনেমায় দেখা যায়, সম্পূর্ণ ভিন্ন দুই মানসিকতার মানুষ নিজেদের আসল পরিচয় ও পেশা গোপন করে তাড়াহুড়ো করে পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের পরপরই যখন সত্য সামনে আসে, তখন সম্পর্ক ভাঙনের মুখে পড়ে। প্রথমটি সরাসরি ওটিটিতে এলেও, এবারেরটি প্রেক্ষাগৃহ ঘুরে ওটিটির পর্দায় এলো।

সাউন্ডরিয়া প্রোডাকশনের ব্যানারে বিনোদ বাচ্চন প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নবজ্যোত গুলাটি ও সুমিত অরোরা। ছবিতে অবিনাশ-মেধা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুধীর পান্ডে, লিলিট দুবে, গোবিন্দ নামদেব ও গোপী ভাল্লার মতো অভিজ্ঞ তারকারা।

Ads small one

পাইকগাছার সবচেয়ে লম্বা মানুষ কলিম শেখ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
পাইকগাছার সবচেয়ে লম্বা মানুষ কলিম শেখ

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছার সবচেয়ে লম্বা মানুষের সন্ধান মিলেছে। তিনি হলেন কলিম শেখ। তার উচ্চতা ৬ফুট ১০ ইঞ্চি লম্বা। উপজেলার গড়ইখালী ইউনিয়ানে তার বাড়ী। তিনি শ্রমজীবী মানুষ। কিন্তু অধিক লম্বা হওয়ায় তিনি পড়েছে বিড়াম্বানায়। অধিক লম্বা হওয়ায় তাকে কেউ কোন কাজে নিতে চায় না। একারণে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কলিম শেখ জানান, অধিক লম্বা হওয়ায় তাকে কেউ কাজে নেয় না। মাটির কাজে জোড় না মেলায় বা মাথা সমান না হওয়ায় তার কাজ মেলে না। অধিক লম্বার কারণে হাট বাজারে দরজা বা বাঁশের আড়ায় আঘাত খেতে হয়। বিবিন্ন স্থানে টাঙ্গানো রশি গলায় বেধে যায়। কাজ না পওয়ায় তাকে অনেকটা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ১১ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

 

এসময় আরো উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্যা যথাক্রমে রেহানা খাতুন, সাজু পারভীন, জুলেখা খাতুন, ইউপি সদস্য যথাক্রমে রবিউল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, নাজিম উদ্দীন, আবুল হোসেন, কালাম সরদার, মোখলেছুর রহমান, নুরমোহাম্মাদ সহ গ্রাম পুলিশ সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার র‌্যালি সখিপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, আবার ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

 

শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৫ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদক ও ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এই ওষুধ ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।