শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কলারোয়ায় কালীপূজা উপলক্ষে ৪ দিনব্যাপী তালের বাজার ও গ্রামীণ মেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
কলারোয়ায় কালীপূজা উপলক্ষে ৪ দিনব্যাপী তালের বাজার ও গ্রামীণ মেলা

0-4024x1784-0-0-{}-0-12#

কলারোয়া প্রতিনিধি: শত বছরের ঐতিহ্য ধরে রেখে কলারোয়ার দক্ষিণ মুরারিকাটিতে অনুষ্ঠিত হলো কালীপূজা উপলক্ষে ৪ দিনব্যাপী তালের বাজার ও গ্রামীণ মেলা। রাজবংশী সম্প্রদায়ের উদ্যোগে কালীমন্দির প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মেলার অন্যতম আকর্ষণ ছিল তাল ও এর শাঁস এবং স্থানীয় গ্রামীণ পণ্যের সমাহার। গাছ থেকে সংগ্রহ করে আনা তাল এখানে কাটা হয় ও শাঁস বিক্রি করা হয়। এছাড়া এখানে বিপুল পরিমাণ কাঁচা তাল বিক্রি হয়। তাই এই মেলার আরেকটি নাম হলো তালের বাজার। এই মেলা ও তালের বাজার দেখতে দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 

শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। দক্ষিণ মুরারিকাটি গ্রামের শিক্ষক নব কুমার জানান, প্রতিবছর বৈশাখের শেষ মঙ্গলবার রাতে এখানকার কালীমন্দিরে কালীপূজার আয়োজন করা হয়। এরপর বুধ ও বৃহস্পতিবার দিনের আলোয় যাত্রাগানের আয়োজন করা হয়।সাধারণত রাতের বেলায় যাত্রাগান হলেও এখানকার রাজবংশী সম্প্রদায়ের মানুষ তা দিনের আলোতেই সম্পন্ন করে থাকেন। কোনো এক বিশ্বাস থেকে তারা সূর্যের আলোতেই এটি করে থাকেন। ঐতিহ্যবাহী এ যাত্রাপালা উপভোগ করতে ভিড় করেন অসংখ্য দর্শক।

এছাড়া উৎসব উপলক্ষে বিপুল পরিমাণ বাতাসা প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। বাবু নব কুমার জানান, ১৫ থেকে ২০ মণের বেশি বাতাসা ভক্তবৃন্দের সামনে ছড়িয়ে দেওয়া হয়। দূর থেকে ছড়িয়ে দেওয়া বাতাসাগুলো দেখলে মনে হয়, সাদা মিষ্টান্নের বর্ষণ হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও আনন্দের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন। রাজবংশী সম্প্রদায়ের বাবু গোবিন্দ মন্ডল, দেবব্রত মন্ডল আশিস কুমার পোদ্দার, দীনবন্ধু মন্ডল রঞ্জিত মন্ডল, নির্মল কুমার মন্ডলের সাথে কথা বলে জানা যায়, কালীপূজার আচার-অনুষ্ঠানে তাদের পূর্বপুরুষরা শত বছর ধরে পূজার সাথে তালের বাজার, গ্রামীণ মেলা ও যাত্রাপালার আয়োজন করে থাকেন।

 

ধর্মীয় উৎসবের সাথে নির্মল আনন্দ ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এ আয়োজন করা হয়। এ সময় প্রতিটি বাড়ি আত্মীয়-স্বজনের আগমনে মুখরিত থাকে। তাঁরা জানান, প্রশাসনসহ সকলের সহায়তায় সম্প্রীতি ও উৎসবমুখরভাবে পূজা ও মেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার কালীপ্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চারদিনব্যাপী এ মেলার সমাপ্তি ঘটে। রাজবংশী সম্প্রদায়ের মানুষ জানান, শত বছরের পুরোনো এ আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।

 

 

 

Ads small one

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আকস্মিক এ মিছিলটি অনুষ্ঠিত হতে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা “শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, আওয়ামী লীগৈর নিষেধাজ্ঞা মানি না মানবো না, ছাত্রলীগের নিষেধাজ্ঞা মানি না মানবো না” সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের স্থানটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
স্থানীয় বিভিন্ন নিউজ পোটাল ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, “শিশু হত্যা, খুন, ধর্ষণ, তেল-গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও শিক্ষার অধিকার হরণের দায়ে সরকারের পদত্যাগ করতে হবে” স্লোগান লেখা ব্যানার হাতে মছিলটি সড়কের কিছু অংশ অতিক্রম করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। মিছিলটি শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বলে এসব নিউজ পোটালের খবরে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স কক্ষে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
“মেধা-বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে” এডুকেশনাল এক্সিলেন্স সাপোের্ট স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের এমপি, মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নূরুল আফসার মুর্তাজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম মুকুল। অন্যদের মধ্যে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরর প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, কোষাধ্যক্ষ এসএম মোস্তাফিজুর রহমান, শিক্ষক মুস্তাহিদুর রহমানসহ উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১২টি বিদ্যালয়ের “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপনকৃত মেলার স্টল ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। মেলায় প্রথম স্থান অধিকার করে, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মো. শাহিনুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শহীদুল ইসলাম মুকুল।
এছাড়াও বিভিন্ন সেশনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন,জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা উসমান গনি, সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আলী আহসান আল মুজাহিদ প্রমুখ।