কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কার্যনির্বাহী সভা
কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কলারোয়া উপজেলা শাখার প্রথম কার্যনির্বাহী সভা রোববার কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী সদস্য বাবু লক্ষণ চন্দ্র পাল এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার পাল। সভায় উপস্থিত ছিলেন সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ (দেবু), রিতন কুমার রায়, হরিকান্ত পাল, কার্তিক মন্ডল, নিমাই কুমার দাস, অনিল মন্ডল, প্রদীপ ঘোষ (ঝুনি), দীপক কুমার ঘোষ, অমিত রায় চৌধুরী, জগবন্ধু নন্দী, বাদল কুমার সরকার, চয়ন কুমার কুন্ডু, নির্মল মন্ডল, দিলীপ কুমার দাস, আশীষ পোদ্দার, বিকাশ কুমার বিশ্বাসসহ নেতৃবৃন্দ। সভায় সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।










