শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

কুমিরা স্কুলের ঈদ পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
কুমিরা স্কুলের ঈদ পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ‘কুমিরা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
সভায় সকলের সম্মতিক্রমে প্রভাষক সাইফুল ইসলাম বাবলুকে আহ্বায়ক ও মেহেদী হাসানকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট একটি পুনর্মিলনী কমিটি গঠন করা হয়। এ ছাড়া ৪০ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের তৃতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গণে এই পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে।

Ads small one

মা এবং আমি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
মা এবং আমি

গাজী গিয়াস উদ্দিন
আমার মা আমার আল্লাহ আর আমি
আমরা তিনজনই একত্রে বাস করতাম
এখন মা নেই
প্রভু আছেন
মা প্রভুর কাছেই আছেন।

মা আমাকে সৃষ্টিকর্তার মতোই ভালোবাসতেন
মায়ের আঁচলের নিচেই ভালোবাসা ও আমি ঘুমাতাম
মা ফজরে আমাকে জাগাতেন
আমি ও মা আল্লাহর কাছে চলে যেতাম।

পৃথিবীর সকল বৈভব-সকল আশা আকাঙ্খা
জীবনের সকল সাহস ও সহায় মাকে ঘিরে পেয়েছি
এখন আর চিন্তা কিসের-
আমি ও মা দুজনই আল্লাহর কাছে আছি।

পুড়ে পুড়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
পুড়ে পুড়ে

অনিমেষ চন্দন
বাতাসে আগুন লেগে কিভাবে পোড়ে
তুমি তো দেখো না
বোঝনা কিভাবে দগ্ধ হলে মানুষের মন
ফেরার আর আশা থাকে না
তবু তো আগুন নিয়ে খ্যালো রাত-দিন
কে কোথায় কিভাবে দগ্ধ হয়
পুড়ে যায় সময় আঁচে
তুমি তার খবর রাখো না!

পিপাসায় পুড়ে গেলে মন
মানুষের কতটুকু অবশিষ্ট থাকে
সেসব হিসেবে-নিকেশ তুমি তো রাখো না
জানলে না দ্বিধা-দ্বন্ধের প্রদীপের আলো
কতটুকু শিখা কতদূর পোড়াবার
সামর্থ্য আছে তার
কখনো নেও নি-খবর
কেমন আগুনে আজ পুড়ে পুড়ে নিজেই অঙ্গার!

নির্লজ্জ লোভী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
নির্লজ্জ লোভী

‎বাবুর আলী গোলদার
‎নির্লজ্জ লোভী বেহায়া কয় কারে
‎শুনেছি রাজায় রাজায় যুদ্ধ বাঁধে
‎রাজ পতœীকেও ক্ষমা নাহি করে
‎কাপুরুষ ইতর ট্রাম মরবে বেঘোরে।

‎ক্ষমতা থাকে রাশায় যা
‎চীন ভারত ফ্রান্সে যা
‎গোটা মধ্য প্রাচ্য লুটে
‎ঘরের মধ্যে দুর্বলেরে হানে
‎তেল স্বর্ণ সম্পদ ভেনিজুয়েলা লোটে
‎ধিক শত ধিক ইতর প্রাণী বটে।

‎তেজদিপ্ত সূর্য হতো না অস্তমিত
‎সেও এখন টেমস তীরে স্তিমিত।
‎বলদ ইউরোপকে ভাঙ্গিয়ে
‎মাতাল দুনিয়া লুণ্ঠনে
‎সব হারিয়ে যাবে
‎সে দিন বেশি দূরে নয়
‎নীপিড়ীতের হবে জয়।