রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

গড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ সংঘের পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
গড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ সংঘের পরিচিতি সভা

গড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রাজু আহমেদ। প্রধান অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু।

বিশেষ অতিথি ছিলেন, ৫নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শাহীনুর রহমান, সদর থানার এস আই আলমগীর হোসেন, এ এস আই রাজু আহমেদ, ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, জামায়াত নেতা আবুল কাশেমসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন।

বক্তারা বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষার্থে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভিভাবকের সচেতনতা ছাড়া কোন ভাবেই মাদক মুক্ত সমাজ গঠন করা যাবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই মাদক মুক্ত করা সম্ভব হবে। বক্তারা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এধরনের কাজ অব্যহত রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

 

Ads small one

কলারোয়ায় অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
কলারোয়ায় অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৭

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পুলিশি অভিযানে ৩২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে কলারোয়া থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উত্তর দেয়াড়া এলাকার গোলাম মোস্তফা সানা (৪৪), ফয়সাল আহমেদ (২৩), হাবিবুল ইসলাম (২৫), আব্দুল রহিম (৪০), মাসুদ আলম (৩২), বুলবুল আহমেদ (৩৬) এবং লাঙ্গলঝাড়া গ্রামের বাসিন্দা হাসান (৪৬)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, পুলিশের একটি দল দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে একই সময়ে লাঙ্গলঝাড়া থেকে ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে ধরা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ নাজিম উল্লাহর প্রয়াণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ নাজিম উল্লাহর প্রয়াণ

Oplus_131072

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ এ কে এম নাজিম উল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর চারটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে জেলার শিক্ষক ও সচেতন সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার জানায়, রোববার বাদ জোহর শহরের মেহেদীবাগ এলাকার খাদিজাতুল কোবরা মসজিদে জানাজা শেষে তাঁকে নলতা শরীফে পারিবারিক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাজিম উল্লাহ ১৯৯৮ সালে খুলনার ডুমুরিয়া শাহপুর কলেজ থেকে স্থানান্তরিত হয়ে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন এবং ২০১২ সালে অবসর নেন। তাঁর মেধা, প্রশাসনিক দক্ষতা ও সততার গুণে শিক্ষা প্রতিষ্ঠানটি খুলনা বিভাগের শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি অর্জন করেছিল। তৎকালীন সরকারপ্রধানের হাত থেকে কলেজ কর্তৃপক্ষ সম্মাননাও লাভ করে।
বড় ধরনের সরকারি তহবিল ছাড়াই নিজস্ব অর্থায়নে টিনশেড ক্যাম্পাসকে চার ও পাঁচতলা একাডেমিক ভবনে উন্নীত করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। তাঁর কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীবান্ধব মনোভাব স্থানীয় শিক্ষার প্রসারে অবিস্মরণীয় অবদান হিসেবে বিবেচিত।

আশাশুনিতে সাংসদের পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
আশাশুনিতে সাংসদের পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের উদ্যোগে আশাশুনি সদর ইউনিয়নের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

রোববার সকালে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই উপহারসামগ্রী তুলে দেন।

বিতরণকৃত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা, বড় দুর্গাপুর সার্বজনীন দুর্গা মন্দির, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, আশাশুনি মোটরসাইকেল চালক সমবায় সমিতি, আদালতপুর দারুল আরকান হাফিজিয়া মাদ্রাসা এবং আশাশুনি ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানে জামায়াত নেতা আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার ধারাবাহিক অংশ হিসেবে সাংসদের পক্ষে এই উপহার দেওয়া হয়েছে। জনকল্যাণমুখী এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, সহ-সেক্রেটারি এস এম শহিদুজ্জামান বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।