গাইবান্ধায় শিবিরের ইউনিয়ন সভাপতি হত্যার প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ
শ্যামনগর প্রতিনিধি: গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকেলে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শ্যামনগর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি নাজমুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবদুর রহিম। সমাবেশে বক্তারা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।









