গাফেল
মোঃ রহমত আলী
ওহে পথিক
পথ ভুলে ঘুরছো কেন পথে-পথে,
চলে এসো কেবলার দিকে,
এসো মিম্বারের সম্মুখে,
শোনো মনোযোগ সহকারে,
মন দিয়ে কান পেতে সত্যবাণী খুতবা।
হে পথিক
তোমার কান অবধি কি পৌঁছায়নি আহ্বান,
ঐ সে মুয়াজ্জিনের সুমধুর আযান,
তবু কেন আজো ঘুরছো হে,
সত্য থেকে মুখ ফিরিয়ে,
কু-সাথে অযথাই বি-পথের বাঁকে-বাঁকে।
ওহে হে পথিক
কেন তুমি আজও গাফেল,
তোমার কি ডর করে-না, মন কাঁদেনা,
ফিরে এসো ফিরে, সময় থাকতে,
অন্ধকার থেকে আলোর পথে,
হক সত্য দ্বীনের রাহে, হে পথিক।



