বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার, টাকা আত্মসাতের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার, টাকা আত্মসাতের অভিযোগ

প্রতারণার অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কলকাতার সল্টলেকের দফতরে ডাকা হয়েছিল সংগীতশিল্পী ও সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। সেখানে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দফতর থেকে বের হতেই তাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। পরে তাকে পুলিশের সদর দফতরে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ইডির সমন পেয়ে সল্টলেকের দফতরে যান ইন্দ্রনীল সেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডির কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে দফতর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় এবং কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ইন্দ্রনীল সেন ও তার স্ত্রী মধুছন্দা সেনের প্রতিষ্ঠিত মাস আর্ট নামের একটি সংস্থার বিরুদ্ধে কলকাতার দুর্গাপূজার ডোনার পাস বিক্রি করে ৫০ থেকে ৬০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়দীপ বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যক্তি বউবাজার থানায় অভিযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, কলকাতার ২৪টি উল্লেখযোগ্য দুর্গাপূজা দেখার সুযোগ করে দেওয়ার কথা বলে প্লাটিনাম ফ্যামিলি ডোনার পাস বিক্রি করতো মাস আর্ট। প্রতিটি পাসের দাম ছিল ৪ হাজার রুপি। ইউনেসকোর সঙ্গে সংশ্লিষ্টতার দাবি করে এবং সংস্থাটির নাম ও লোগো ব্যবহার করে এসব পাস বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারীর দাবি, ইন্দ্রনীল সেন ও তার স্ত্রী ইউনেসকোর কোনও আনুষ্ঠানিক অংশীদার নন। তা সত্ত্বেও নিজেদের ইউনেসকোর আনুষ্ঠানিক অংশীদার হিসেবে পরিচয় দিয়ে তারা পাস বিক্রি করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালে ১৯ হাজার, ২০২৩ সালে ৩৪ হাজার এবং ২০২৪ সালে ৬১ হাজার ডোনার পাস বিক্রি করা হয়। এসব পাস বিক্রি থেকে ৫০ থেকে ৬০ কোটি রুপি তোলা হয়েছে বলে অভিযোগকারীর দাবি। তবে পাস বিক্রির সংখ্যা, অর্থের পরিমাণ এবং ওই অর্থের ব্যবহার সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Ads small one

সাতক্ষীরায় হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারির ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এবং সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. ইলিয়াস।

এ ছাড়া বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম ও কোষাধ্যক্ষ মিহির সাহাসহ জেলার বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, বেকারি ও রিসোর্টের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় লেকভিউ, পানসী রেস্তোরাঁ, হোটেল টাইগার প্লাস, রয়েল প্লাস, অরিজিনাল সাগর সুইটস, মাওয়া চাইনিজ রেস্তোরাঁ, ঠিকানা হোটেল, জয়হুন ডেইরি ফার্ম, অগ্রগতি রিসোর্ট, হোটেল বৈশাখী, শাহিন বেকারি, দক্ষিণা রেস্টুরেন্ট, কাচ্চি ডাইন এবং মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারির ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু।

সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ আব্দুল বারী মোল্ল্যা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

এ ছাড়া বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাদশাহী বার্তার সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, দেবহাটা টাউন শ্রীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার ফরিদুজ্জামান, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাছুম বিল্লাহ, সখীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন ফহরাদ, জুলাইযোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ ও জীবন মাহমুদ এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় নজরুলসংগীত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় নজরুলসংগীত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদ্রাসার মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনায় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬’-এর অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় নজরুলসংগীত, গজল, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ‘নজরুল ও মানুষের মুক্তি’ শীর্ষক রচনা এবং উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতী আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। বক্তব্য দেন অধ্যাপক শফিকুল ইসলাম, মোহাম্মদ হাফিজুর রহমান ও রায়হানুল কবির। বিচারকের দায়িত্ব পালন করেন এসএম শহীদুল ইসলাম, নাসির উদ্দীন ও মেহেরুন নেছা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মতিউর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তির চেতনা তুলে ধরেন। তাঁরা বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় কবির উদার ও মানবিক আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব।

আয়োজকেরা জানান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে অভ্যন্তরীণ প্রতিযোগিতার পর উপজেলা ও জেলা পর্যায়ে এ আয়োজন সম্প্রসারিত হবে।