মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গ্রীষ্মমন্ডল: সম্ভাবনা, সংকট ও আমাদের দায়িত্ব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
গ্রীষ্মমন্ডল: সম্ভাবনা, সংকট ও আমাদের দায়িত্ব

সাকিবুর রহমান বাবলা

আজ ২৯ জুন আন্তর্জাতিক গ্রীষ্মমন্ডল দিবস। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলকে গ্রীষ্মমন্ডল বলা হয়। পৃথিবীর মোট ভূখন্ডের প্রায় ৩৫ শতাংশ জুড়ে বিস্তৃত এই অঞ্চল জীববৈচিত্র্য, বনসম্পদ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বিশ্বের প্রায় ৮০ শতাংশ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল এবং নবায়নযোগ্য মিঠাপানি ৫০ শতাংশের বেশি এ অঞ্চলে। একই সঙ্গে বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ এখানে বসবাস করে।

সরাসরি সূর্যালোক গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল কৃষি, মৎস্য, বনজ ও পানি সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনও এই অঞ্চল পৃথিবীর অক্সিজেন ভান্ডার। গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের অধিকাংশ শিশুর জন্ম হবে গ্রীষ্মমন্ডলীয় দেশগুলোতে, ফলে বৈশ্বিক উন্নয়ন ও মানবসম্পদ গঠনে এ অঞ্চলের গুরুত্ব আরও বাড়বে। গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল কেবল সম্পদ নয়, এটি বিশ্ব অর্থনীতির নতুন ‘মেরুকেন্দ্র’ হয়ে উঠতে যাচ্ছে।

তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অপরিকল্পিত নগরায়ণ, শিল্প কারখানা, দূষণ ও দারিদ্র্য গ্রীষ্মমন্ডলীয় দেশগুলোর জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। বাংলাদেশ এর অন্যতম ভুক্তভোগী। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, উচ্চ তাপপ্রবাহ, খরা ও তীব্র লবণাক্ততার বিস্তার মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত ঝুঁকির মুখে ফেলছে। ফলে এ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ‘জলবায়ু উদ্বাস্তু’ অভিবাসন বাড়ছে।

পবিত্র কোরআনে পৃথিবীর ভারসাম্য রক্ষা ও পরিবেশ ধ্বংস না করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই প্রকৃতি সংরক্ষণ শুধু উন্নয়নের প্রয়োজন নয়, এটি নৈতিক ও মানবিক দায়িত্বও। বৃষ্টির পানি, প্রাকৃতিক জলাধার ও বন সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জলবায়ু-সহনশীল কৃষির ব্যাপক প্রসার এখন সময়ের দাবি।

আন্তর্জাতিক গ্রীষ্মমন্ডল দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়-প্রকৃতি রক্ষা মানেই মানবসভ্যতার ভবিষ্যৎ রক্ষা। একটি বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর পথ।

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।