বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

জলবায়ু সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার লক্ষ্যে সাতক্ষীরায় গোলটেবিল বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
জলবায়ু সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার লক্ষ্যে সাতক্ষীরায় গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরায় যুব, নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে জলবায়ু সহনশীলতা জোরদারকরণের আহ্বান জানানো হয়েছে। বক্তারা বলেছেন, উপকূলীয় অঞ্চলের নদী ও জলাশয়ে উদ্বেগজনক হারে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা জনজীবন, কৃষি ও জীববৈচিত্র্যকে চরম সংকটে ফেলেছে। অথচ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ দিচ্ছে না। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে এবং ব্যাপক হারে বৃক্ষরোপণসহ স্থানীয় পর্যায়ে টেকসই অভিযোজন প্রক্রিয়া জোরদার করতে হবে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় শহরের পানসি কনফারেন্স হলে ‘জেলা পর্যায়ে যুব, নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে জলবায়ু সহনশীল জোরদারকরণ: সমন্বিত পরিকল্পনা, বহুপাক্ষীয় অংশীদারিত্ব ও নীতিগত মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নির্মাণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেড’ -এর আয়োজনে এবং ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

হেডের নির্বাহী কমিটির সভাপতি ও সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সনাক্তের সভাপতি ও সাবেক ফেফা রেফারি তৈয়ব হাসান বাবু, বিশিষ্ট মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত এবং জেলা নাগরিক কমিটির নেতা আলী নুর খান বাবুল।

স্বাগত বক্তব্য রাখেন হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ক্রিসেন্টের পরিচালক আবু জাফর সিদ্দিকী, এমএসএফ-এর অ্যাডভোকেট মনিরুদ্দিন, চ্যানেল টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, হেডের নির্বাহী কমিটির সদস্য রেহেনা পারভীন, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, হোসেন আলী, ইব্রাহিম খলিল, সংস্থার প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর এবং পৌরসভার ইয়ুথ গ্রুপের সদস্য অলিভিয়া লাউরা।

বৈঠকে বক্তারা উপকূলের সমসাময়িক জলবায়ু সংকট তুলে ধরে বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় ও বৈশ্বিক কাঠামোর পাশাপাশি আমাদেরও স্থানীয় পর্যায়ে অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে সাতক্ষীরার নদ-নদীতে লবণাক্ততা যেভাবে বাড়ছে, তাতে সুপেয় পানির সংকটসহ দীর্ঘমেয়াদি বিপর্যয় নেমে আসছে। উন্নত বিশ্ব ক্ষতিপূরণের অর্থ দিতে গড়িমসি করলেও আমাদের চুপ করে থাকলে চলবে না; আন্তর্জাতিক মহলে আমাদের অধিকারের কথা প্রতিনিয়ত চেঁচিয়ে বলে যেতে হবে। পাশাপাশি, তাৎক্ষণিক সুরক্ষায় নিজেদের উদ্যোগে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং তরুণ ও নারীদের নেতৃত্বে জলবায়ু সহনশীল টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

বক্তারা জেলা পর্যায়ে একটি কার্যকর সমন্বিত পরিকল্পনা এবং বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। বৈঠকে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুব নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Ads small one

পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে পাটকেলঘাটা বাবলু মার্কেটের সামনে মহাসড়কের পাশে আমগাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়নে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ করা হবে। এখন থেকে জেলার বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বাবলু মার্কেটের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী আলহাজ বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও যুবদল-ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা।

দেশ উন্নয়নে প্রধানমন্ত্রী পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করছেন: হাবিবুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
দেশ উন্নয়নে প্রধানমন্ত্রী পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করছেন: হাবিবুল ইসলাম

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশের মানুষের ভাগ্য ও জীবনমান পরিবর্তনের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সফল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের উন্নয়নে পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন।
বুধবার বিকেল ৫টায় পাটকেলঘাটায় একটি মোটরসাইকেল শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব ও কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করেছিলেন, তাঁদেরই উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য কাজ করছেন। সাধারণ মানুষের সুবিধার্থে সরকার দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। এ সময় তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, দেশের সার্বিক উন্নয়নে তাদের কোনো ইতিবাচক ভূমিকা নেই, তারা সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পছন্দ করে।

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলুসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির মূল উদ্বোধনী অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।