মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জামায়াত-এনসিপি জোট থেকে নারী আসনে এমপি হচ্ছেন যারা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
জামায়াত-এনসিপি জোট থেকে নারী আসনে এমপি হচ্ছেন যারা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট থেকে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য মনোনীত হবেন তাদের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) তাদের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

বিষয়টি  নিশ্চিত করেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, “আগামীকাল সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীতদের জন্য নমিনেশন পেপার সাবমিট করা হবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পায়। এর বিপরীতে জোটটি সংরক্ষিত নারী আসন পাবে ১৩টি। প্রাপ্ত আসন অনুপাতে ৬৮টি আসনের বিপরীতে এককভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ১২টি আসন। আর এনসিপি পাবে একটি।

তবে জামায়াতের ১২ আসন থেকে তিনটি জোটসঙ্গীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি  জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, “জোটসঙ্গীদের ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করবে জামায়াত। সেজন্য ১২টি আসনের মধ্যে জোটের শরিক এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে তিনটি আসন দেওয়া হয়েছে। জামায়াত ৯টি আসন নেবে।”

জামায়াত সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকায় থাকা জামায়াতের ৯ নারী হলেন—মহিলা জামায়াত সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ। অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম এবং বগুড়া থেকে সাজেদা সামাদ রয়েছেন। এছাড়া জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমকেও জামায়াতের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের তালিকায় রাখা হয়েছে।

অপরদিকে জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এনসিপি জাতীয় সংসদে প্রাপ্ত ছয়টি আসনের বিপরীতে সংরক্ষিত নারী কোটায় একটি আসন পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক শীর্ষ নেতা বলেন, “ওই আসনে দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নায়েবে আমির  বলেন, “জামায়াতের সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে অনেক যাচাই-বাছাই ও আলোচনা করা হয়েছে। আমরা কোনও নেতার কোটা রাখিনি। আমির সাহেবের স্ত্রীর নামও আলোচনায় ছিল, কিন্তু বাদ দেওয়া হয়েছে।”

Ads small one

তালায় ২৯ উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
তালায় ২৯ উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

তালা প্রতিনিধি: তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও পালনের জন্য নির্মিত ঘর বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলবার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) মাগুরা শাখা-১ এ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এটি আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এবং সহযোগিতায় ছিল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাছুম বিল্লাহ এবং জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) প্রশাসনিক কর্মকর্তা ও প্রকল্প সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক বি এম হাবিবুর রহমান, পরিবেশ সমন্বয়কারী শেখ ইমন পারভেজ প্রিন্স, প্রশাসন ও অর্থ কর্মকর্তা মো. সাইদুর রহমান, কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা ইকরামুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা।
প্রশিক্ষণে উপকারভোগীদের ছাগল ও ভেড়া পালন, পরিচর্যা, খাদ্যব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। আয়বর্ধক কর্মকা-ের মাধ্যমে উপকারভোগীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।

একটি তাজা প্রাণ হারিয়ে গেল-মৃত্যুর দায়ভার কার?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
একটি তাজা প্রাণ হারিয়ে গেল-মৃত্যুর দায়ভার কার?

এমএ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় এক হৃদয়বিদারক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমের মৃত্যু ঘিরে স্থানীয় মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এর পেছনে কারও দায় রয়েছে কি নাÑতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার মধ্যরাতে মরিয়ম বেগমের মরদেহ গাবুরায় তাঁর নিজ বাড়িতে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়। খবর পেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাড়িতে ভিড় করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
একটি তাজা প্রাণ অকালে ঝরে গেলÑকিন্তু এই মৃত্যুর নেপথ্যে কী ঘটেছিল, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের কেউ কেউ মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের বাস্তবতা স্পষ্ট করার দাবি জানিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া যেকোনো অভিযোগ যাচাই ছাড়া সত্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।
পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে কী বলা হয়েছে, চিকিৎসা-সংক্রান্ত কোনো নথি রয়েছে কি না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি কীভাবে দেখছেÑএসব তথ্য নিশ্চিত হওয়া প্রয়োজন।
মরিয়ম বেগমের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত, চিকিৎসা প্রতিবেদন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তদন্তে যদি কোনো অনিয়ম বা অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উদ্বিগ্ন স্থানীয়দের প্রশ্ন, এই মৃত্যুর প্রকৃত কারণ কী এবং কেউ দায়ী থাকলে সেই দায়ভার কে নেবে? তবে এই প্রশ্নের উত্তর নির্ভর করছে নিরপেক্ষ তদন্ত ও তথ্য-প্রমাণের ওপর।
এদিকে মরিয়ম বেগমের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। উপস্থিত গুণগ্রাহীরা তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

আরিফ মাহমুদ: কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিভিন্ন ইউনিয়নের মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের অংশগ্রহণে এ সেমিনারে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও বৈচিত্র্যকরণ, নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন এবং ইউনিয়ন পুষ্টি কমিটি সক্রিয়করণসহ নানান বিষয়ে আলোকপাত করা হয়।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) প্রকল্পের অধীনে ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।