জি.ফুলবাড়ী দরগা শরীফ আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান
সংবাদদাতা: ফুলবাড়ী দরগা শরীফ আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপিল) সকাল ১০টায় মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও উপদেশমূলক বক্তব্য পদান করেন।
এসময় বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের মধ্য থেকে ১ জন ছাত্র ও ১ জন ছাত্রীসহ শিক্ষকবৃন্দের পক্ষ থেকেও বক্তব্য উপস্থাপন করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলের মালা পরিয়ে দেওয়া হয় এবং পরীক্ষার পয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আসলাম হোসেন।






