আশাশুনিতে পুলিশের অভিযানে ১৮টি মামলার আসামী আমিনুর গাজী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে একব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে (৭ সেপ্টেম্বর) সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ এর নেতৃত্বে এসআই নাসির উদ্দিন, তারিকুর রহমান শুভ, এএসআই এমদাদুল হক, মিজানুর রহমান, সেলিম শেখসহ-সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের শফিউদ্দিন গাজীর ছেলে মোঃ আমিনুর রহমান গাজী (৪৫)কে কুড়িকাহনিয়া হাই স্কুল মোড় থেকে গ্রেপ্তার করেন। এসময় তার নিকট থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ সাংবাদিকদের জানান, আসামির বিরুদ্ধে আজকের মামলা সহ ১৮টি মাদক মামলা রয়েছে থানায়। এছাড়া সিডিআর ছাড়াও পূর্বের ১০-১৫টা মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে।












