শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

সংবাদদাতা: জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপন করা হয়।

 

সকাল ৭ টায় পশ্চিম জোড়দিয়া বিশ্বেষবাড়ী পিচের রাস্তার ধারে তাল গাছ থেকে রস পেড়ে নিচে দাড়িয়ে এলাকা বাসী আনন্দের সাথে রস পান করে। তালের রস পান করা শেষে স্কুল মাঠে এসে সারিবদ্ধভাবে মাঠে বসে চিংড়ি মাছ ভত্তা, পিয়াজ, কাঁচা ঝাল দিয়ে উৎসব মুখোর পরিবেশে পান্তাভাত খেয়ে বাংলা নববর্ষ বরণ করে নিয়েছে।

 

এতে জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ হাফিজুল হকের সভাপতিত্বে সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ক্লাবের সদস্য এবং স্কুলের শিক্ষার্থীরা নৃত্য, কবিতা আবৃত্তি, পুতুল চু, হাড়ি ভাঙা, যেমন খুশি তেমন সাজ, চেয়ার সিটিং খেলা করা হয়।

 

বিকালে বিবাহিত আর অবিবাহিতদদের মধ্যে দড়িটানা টানি, বাচ্চাদের বৈশাখী গানের তালে তালে নৃত্য, শেখ আসাদুজ্জামান, শেখ শুভ আহম্মেদ, শেখ সাগর হোসেন, শেখ নাইম হোসেন ৪ জনের মধ্যে কুস্তি, রাত্রে জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সিনিয়র ও জুনিয়র দল জোড়দিয়া একতা যুব সংঘের সিনিয়র ও জুনিয়র ৪ দলের মধ্যে গাদন দাড়ী প্রতিযোগিতা খেলা করা হয়।

 

শেষে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ হাফিজুল হকের কাছে জান্তে চাইলে তিনি বলেন, প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে আমাদের জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাব অত্যন্ত শক্তিশালী ক্লাব। এ ক্লাব সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার তালিকাভূক্ত।

আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলা করে থাকে। ২০১০ সালে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ খেলা করানো হয়। সে খেলায় জেলা পর্যায়ে ১৮ টি দল অংশ গ্রহণ করলে জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

বর্তমান জেলায় ১০ টা প্রথম বিভাগ ফুটবল লীগের মধ্যে আমাদের ক্লাব। তাছাড়া ভলিবল, ক্রিকেট, ব্যাট মিন্টন, হাডুডু, ইন্ডোর, গ্রাম্য খেলায় সুনাম আছে। আমাদের ক্লাবে অনেক কৃতি খেলোয়াড়ও আছে। গ্রামে কোনো খেলার মাঠ নেই। মাঠ থাকলে আরো খেলোয়াড় উঠে আসতো। এ গ্রামে খেলার মাঠ হোক সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে সভাপতি দাবি করে।

 

এ সময় জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম, সহসভাপতি শেখ রবিউল ইসলাম, শেখ মনিরুজ্জামান প্রিন্স, শেখ রফিকুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, শেখ মোফাক্কারুল ইসলাম, শেখ তৈমুর হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Ads small one

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আকস্মিক এ মিছিলটি অনুষ্ঠিত হতে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা “শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, আওয়ামী লীগৈর নিষেধাজ্ঞা মানি না মানবো না, ছাত্রলীগের নিষেধাজ্ঞা মানি না মানবো না” সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের স্থানটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
স্থানীয় বিভিন্ন নিউজ পোটাল ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, “শিশু হত্যা, খুন, ধর্ষণ, তেল-গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও শিক্ষার অধিকার হরণের দায়ে সরকারের পদত্যাগ করতে হবে” স্লোগান লেখা ব্যানার হাতে মছিলটি সড়কের কিছু অংশ অতিক্রম করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। মিছিলটি শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বলে এসব নিউজ পোটালের খবরে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স কক্ষে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
“মেধা-বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে” এডুকেশনাল এক্সিলেন্স সাপোের্ট স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের এমপি, মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নূরুল আফসার মুর্তাজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম মুকুল। অন্যদের মধ্যে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরর প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, কোষাধ্যক্ষ এসএম মোস্তাফিজুর রহমান, শিক্ষক মুস্তাহিদুর রহমানসহ উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১২টি বিদ্যালয়ের “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপনকৃত মেলার স্টল ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। মেলায় প্রথম স্থান অধিকার করে, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মো. শাহিনুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শহীদুল ইসলাম মুকুল।
এছাড়াও বিভিন্ন সেশনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন,জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা উসমান গনি, সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আলী আহসান আল মুজাহিদ প্রমুখ।