শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ উদযাপন

সংবাদদাতা: “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পুরনোকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে বর্ণিল আয়োজনে বাঙালীর প্রাণের উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পহেলা বৈশাখ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল আনন্দ, ঐতিহ্য আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বর্ণিল আয়োজনে ঐতিহ্য-উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ নববর্ষ বরণ। বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে জাতীয় সঙ্গীত এবং “এসো হে বৈশাখ” সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা।

 

উৎসব আমেজে দিনজুড়ে ছিল বাঙালী সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা সব মিলিয়ে, উৎসবের এ দিনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সৃষ্টি হয় এক মিলনমেলা। যেখানে ধর্ম-বর্ণ-ভেদাভেদ ভুলে মানুষ একসঙ্গে উদযাপন করে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে বর্ষবরণের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সহযোগি অধ্যাপক শেখ আব্দুর ওয়াদুদ, ব্রহ্মরাজপুর ফাড়ীর ইনচার্জ হাবিবুর রহমান, ৯নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ৭, ৮ ও ৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নুরুন্নাহার, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক সদস্য সেজ বাবু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল গালিব, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ, বিএনপি নেতা আব্দুল জলিল, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম, ডাক্তার জিয়াউর রহমান, জাহাঙ্গীর হোসেনসহ ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সম্মানিত সকল শিক্ষকন্দন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন দশম শেশ্রীর ছাত্র রাজ, গীতা পাঠ করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অনিকা রানী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

 

 

 

Ads small one

এই শীতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
এই শীতে

মকবুল মাহ্ফুজ
উলের সোয়েটার পরে আছে ওষুধের দোকান
নতুন বছরের ক্যালেন্ডারের গায়ে শীতের চাদর।

এই শীতে গাছেরা কুঁজো হয়ে আছে।
হাড় কাঁপানো শীত এ বছর
আগুনে সেঁকতে হচ্ছে হাত। পা রোজ।
কার যেন কবিতায় পড়েছিলাম
‘কথা বললেই শীত কম লাগে।’
ইস্, এরা যদি কথা বলতে পারত!

মিছামিছি লোভ দেখাচ্ছে
বাবুর আলী গোলদার
কিছু ইতর প্রাণী মলমূত্র ত্যাগ করছে,
দুর্গন্ধ নাকে আসছে।
নারী কী পুরুষ চেনা দায় হচ্ছে,

সর্বাঙ্গ ঢাকা আছে।
বিরতিহীন হাঁটছে,
এপাড়া-ওপাড়া যাচ্ছে।
ফিসফিসিয়ে বলছেÑ
অনন্তকাল সুখভোগের লোভ দেখাচ্ছে।
বাহ্! সুখ যেন ওদের হাতে,
মিছামিছি লোভ দেখাচ্ছে।
সরলমনা মানুষগুলো কি বুঝতে পারছে?

 

আমি তোমার বন্ধু হতে চাই

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
আমি তোমার বন্ধু হতে চাই

জহুরুল হক জুলু
সকালের রোদের চিকমিক সোনা গায়ে মেখে
যে নতুন দিনের জন্ম দেয়,
আর সন্ধ্যার আকাশে
আবিরের রঙ ছড়িয়ে

অস্তাচলে রেখে যাওয়া শেষ স্বাক্ষরÑ
শিল্পীর তুলিতে আঁকা রঙিন স্বপ্নের মতো;
আমি তার বন্ধু হতে চাই।
শীতের ভোরে
ঘাসের ডগায় জেগে থাকা শিশিরকণা

টুপটাপ ঝরে পড়ে নীরবে,
যেন একান্ত আপন ভেবে
বেদনার ভাষা জানাতে চায়Ñ
হৃদয় নিংড়ানো স্বচ্ছ সে কথা;
আমি তার বন্ধু হতে চাই।
সৌন্দর্যের ডালি সাজিয়ে, সুগন্ধ বিলিয়ে
যে নীরবে পৌঁছে যায় হৃদয়ের মনিকোঠায়,

অবশেষে একদিন
ঝরে পড়ে নিঃশব্দে,
নিজেকে নিঃশেষ করে দিয়েÑ
আমি সেই ফুলটিকে ধরে রাখতে চাই
সযতেœ স্মৃতির পাতায়;
আমি তার বন্ধু হতে চাই।
ঘুম ভাঙে কিচিরমিচির ডাকে,

হৃদয়ে জাগে অচেনা আলোড়ন।
কেউ দূর নীল আকাশে ভেসে যায়,
খাদ্যের সন্ধানে ব্যস্ত উড়াল;
সন্ধ্যা নামলে আবার
কুলায় ফেরে তৃপ্ত হৃদয়ে।
তাদের এই সহজ জীবনযাত্রা
কার না মন কাড়ে?
আমি সেই পাখিদের বন্ধু হতে চাই।

সবুজ ফসলের মাঠ মনকে ভুলিয়ে দেয়,
আলো-ছায়ার লুকোচুরি খেলায়
বাতাস দোলে ছন্দে ছন্দে;
তার ঢেউ এসে আছড়ে পড়ে
আমার হৃদয়ের তীরে।
আমি তারও বন্ধু হতে চাই।
তুমিও তবে হাত বাড়াওÑ
দিগন্ত-বিস্তৃত উন্মুক্ত হাত।

এসো, আমরা বন্ধু হই

এই সৌন্দর্যের, এই জীবনের,

এই অনন্ত মমতার।

শীতল বাতাসের এক অনুরোধ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
শীতল বাতাসের এক অনুরোধ

শাহাবুদ্দীন
সবকিছুর বিনিময়ে তুমি ভালো থেকোÑ
যেমন ভোরের কুয়াশা তার অদৃশ্য আঙুল দিয়ে
ঘাসের ডগায় হেঁটে যায়,
শুধু নিঃশব্দে কিছু নরম আলো রেখে যায়।
আমি যত দিইÑ
শব্দ, সময়, স্মৃতি, অদৃশ্য আঙুলের স্পর্শÑ
সবই যেন মাটির নিচে সরে যায়;
কিন্তু তুমি ভালো থাকো,
এটাই আমার প্রার্থনা।
যেমন ঝড়ের পর একা পাতার ওপর
সন্ধ্যার আলো নেমে আসে,
তেমনি তোমার মুখে যেন
শান্তির নরম ছাপ থাকেÑ

যেখানে কেউ আহত হয় না, কেউ হারায় না।
আমি জানি, আমার দেওয়া সবকিছু
অদৃশ্য নদীর মতো বয়ে যাবে;
শুধু তুমি ভালো থেকো,
এই ভেবে নদীও থেমে যায়,
এক মুহূর্তের জন্য নিজেকে দাঁড় করায়।
তুমি ভালো থেকোÑ
যেমন হেমন্তের শেষে
শিশিরের নিচে একাকী ফুল;
শুধু নিজের উপস্থিতি দিয়ে
সমস্ত মাঠকে ভরিয়ে রাখে।
সবকিছুর বিনিময়ে,
যদি এই পৃথিবীর সমস্ত শব্দ,
সমস্ত নীরবতা, সমস্ত আকাশ
আমার হাতে এসে গলে যায়Ñ
তবু একটাই চাওয়া থাকবে:
তুমি ভালো থেকো,
যেমন নক্ষত্র নিজের আলো দিয়ে
রাত্রিকে আলোকিত রাখে,
অচল, অমোঘ, অদূর।