তালায় অ্যাডভোকেট বাশারত আরঙ্গীর বোনের ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ভায়ড়া গ্রামের বাসিন্দা ও আইনজীবী বাশারত আরঙ্গী বাবলার বোন ডলি বেগম (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল নয়টার দিকে ভায়ড়া গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা ডলি বেগম তালার সমাজসেবক রওশন বিশ্বাসের স্ত্রী এবং প্রয়াত সমাজসেবক আব্দুল বারী বিশ্বাসের পুত্রবধূ। এ ছাড়া তিনি তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রয়াত আইনজীবী হাসান আরঙ্গীর মেয়ে। মঙ্গলবার আসর নামাজের পর ভায়ড়া গ্রামের মসজিদ-সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর ভাই আইনজীবী বাশারত আরঙ্গী বাবলা। জানাজায় তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, আইনজীবী মশিউর রহমান, ইউপি সদস্য মাওলানা আসাদুজ্জামান, হাফেজ কাজী আওয়াল, হাফেজ আলতাফ হুসাইন, হাফেজ ইকবাল হুসাইনসহ মরহুমার আত্মীয়-স্বজন ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। ডলি বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












