সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তালা প্রতিনিধি: তালা উপজেলার মুড়াকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুড়াকলিয়া নুরানি কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ও দুপুরে পৃথক দুটি অনুষ্ঠানে “তালা উপজেলা প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে এই উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাছাদুজ্জামান মাছাদুল, উপদেষ্টা কাজী এনামুল ইসলাম বিপ্লব ও প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামসহ স্থানীয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পল্লী প্রাণী চিকিৎসকদের উদ্যোগে গঠিত এই ফাউন্ডেশনটি করোনাকালীন ও সামাজিক দুর্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিনামূল্যে গবাদি পশুর টিকাদান, কৃমিনাশক ক্যাম্প ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Ads small one

জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প

যুক্তরাজ্য সরকারের বৈদেশিক সহযোগিতা বাজেট ছাঁটাইয়ের কারণে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চলমান একটি গুরুত্বপূর্ণ প্রকল্প মেয়াদের দুই বছর আগেই বন্ধ হয়ে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এই আকস্মিক সিদ্ধান্তের ফলে সুন্দরবন অঞ্চলের হাজার হাজার ঝুঁকিপূর্ণ মানুষ সহায়তা বঞ্চিত হওয়ার মুখে পড়েছেন।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) তাদের বৈদেশিক সহযোগিতা বাজেট মোট জাতীয় আয়ের (জিএনআই) ০.৫ শতাংশ থেকে কমিয়ে ০.৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ব্রিটিশ উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন-এর পরিচালিত প্রকল্পটি নির্ধারিত ২০২৮ সালের পরিবর্তে ২০২৬ সালের জুন মাসেই গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত সময়সীমা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বাড়ানো হয়। ২০২৬ সাল পর্যন্ত সংস্থাটির ২.২ মিলিয়ন পাউন্ড পাওয়ার কথা থাকলেও বাস্তবে তারা তার চেয়ে অনেক কম পেয়েছে, যার ফলে সুবিধাবঞ্চিত মানুষের লক্ষ্যমাত্রা ৫৭ হাজার থেকে কমে ৩৭ হাজারে নেমে এসেছে।

প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের ক্লাইমেট রেজিলিয়েন্স লিড তামান্না রহমান জানান, হঠাৎ এই অর্থ ছাঁটাইয়ের কারণে আড়াই বছরে ধরে স্থানীয়দের সঙ্গে গড়ে ওঠা আমাদের বিশ্বাস নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে আমাদের গৃহীত পদক্ষেপগুলোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সঠিকভাবে প্রকল্প হস্তান্তরের সুযোগও কমে গেছে।

এই প্রকল্পটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবনের নিকটবর্তী কালবোগীর মতো নদীভাঙন ও লবণাক্ততায় আক্রান্ত এলাকার মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা, জলবায়ু-সহনশীল কৃষি ও প্রাথমিক সতর্কবার্তা প্রদানে সহায়তা করে আসছিল। প্রকল্পের সহায়তায় সোলার রাইস-হাস্কিং মেশিন ও সৌরবিদ্যুৎ পেয়ে বহু প্রান্তিক পরিবার প্রতিদিনের আয় বাড়াতে সক্ষম হয়েছিল।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংসদীয় কমিটির চেয়ার ও লেবার পার্টির এমপি সারাহ চ্যাম্পিয়ন এ বিষয়ে বলেন, যদি এ ধরনের প্রকল্প নোটিশ ছাড়াই দুই বছর আগে বন্ধ করে দেওয়া হয়, তবে তা নিম্ন আয়ের দেশগুলোকে জলবায়ু মোকাবিলায় সহায়তায় যুক্তরাজ্যের প্রতিশ্রুতি নিয়ে বড় প্রশ্ন তোলে। এর ফলে বিশ্বস্ত অংশীদার হিসেবে দেশটির ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে।

একইভাবে ব্রিটিশ এনজিও নেটওয়ার্ক বন্ড-এর প্রধান নির্বাহী রোমিলি গ্রিনহিল এটিকে একটি জীবনরক্ষাকারী উদ্যোগ হারিয়ে যাওয়া হিসেবে বর্ণনা করে যুক্তরাজ্য সরকারকে সাহায্য বাজেট পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

তবে সমালোচনা সত্ত্বেও এফসিডিও-এর এক মুখপাত্র জানান, সাহায্য হিসেবে সরাসরি অনুদান দেওয়ার নীতি থেকে ব্রিটেন সরে আসছে। এখন থেকে সরাসরি বিদেশি সরকারগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তাদের সক্ষমতা বাড়ানো ও ব্যবস্থা জোরদার করার দিকেই তারা বেশি নজর দেবে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত দেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জানুয়ারি সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের বিপরীতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন, সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন, উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ এবং ইফতেখার হোসেন রানা।

খালাস পাওয়া ১০ আসামি হলেন, মোহাম্মদ শামীম, রুহুল আমিন, আফসার উদ্দিন, মাকসুদ কাউন্সিলর, হাফেজ আব্দুল কাদের, আব্দুর রহিম শরীফ, ইমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল এবং কামরুন নাহার মনি।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সোয়া দুই ঘণ্টাব্যাপী এ রায় ঘোষণা করা হয়। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা পুরো রায় পড়ে শোনান।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার এস এম মাসুদ হোসেন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির, অ‍্যাডভোকেট আব্দুল মোমিন, অ‍্যাডভোকেট আদনান ইয়াজদানী ও ব্যারিস্টার আল মামুন। অন‍্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

পরে মামলার মৃত্যুদণ্ড থেকে খালাস হওয়া আসামি ইফতেখার উদ্দিন রানার আইনজীবী আদনান ইয়াজদানী বলেন, হাইকোর্টর রায়ে আমাদের আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ মামলায় ৮৭ জন সাক্ষী দিয়েছেন, কিন্তু আসামির জড়িত থাকার বিষয়ে কেউ কোনও বক্তব্য দেয়নি। আসামির স্বীকারোক্তি আইনগতভাবে বৈধ নয়, কারণ পুলিশ তাকে নির্যাতন করে নিয়েছে।

এর আগে গত ২০ আগস্ট মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে রায়ের জন্য ২৪ আগস্ট দিন নির্ধারণ করেছিলেন আদালত।

নারী ও শিশু ধর্ষণ ও হত্যা সংক্রান্ত আলোচিত মামলাগুলোর ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত ১০ জুন প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে এই বিশেষ বেঞ্চ গঠন করেন। এরই ধারাবাহিকতায় নুসরাত হত্যা মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালত কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে সেই রায় কার্যকর হওয়ার আগে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন হয়। এ কারণে ডেথ রেফারেন্স শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিরা জেল আপিল ও ফৌজদারি আপিলও দায়ের করেন।

২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে (১৬ আসামি) মৃত্যুদণ্ডাদেশ দেন। পাশাপাশি আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।

একই বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদদৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন তার মা শিরীন আখতার। এই মামলার জের ধরে অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ।

এরপর তার অনুগতরা জনমত গঠন করে সিরাজকে জেল থেকে বের করে আনার জন্য। ৩ এপ্রিল খুনিরা সিরাজের সঙ্গে কারাগারে পরামর্শ করে এসে ৪ এপ্রিল মাদরাসার ছাত্রাবাসে নুসরাতকে খুন করার পরিকল্পনা করে। এরই পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল নুসরাত মাদরাসায় আলিম পরীক্ষা দিতে গেলে পরিকল্পিতভাবে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে নুসরাতকে হত্যার চেষ্টা চালায় তারা।

ঘটনাস্থল থেকে নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর তাকে স্থানান্তর করা হয় ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় সেখান থেকে নুসরাতকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল সন্ধ্যায় মারা যান নুসরাত।

এ ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল মামলা দায়ের করেন। এই মামলায় ২৮ মে অভিযোগপত্র দাখিলের পর ২০ জুন অভিযোগ গঠন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পরে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ৩০ সেপ্টেম্বর আদালত রায়ের জন্য ২৪ অক্টোবর নির্ধারণ করেন। মামলাটিতে মাত্র ৬১ কার্যদিবসে ৮৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্ততর্ক গ্রহণ করা হয়।

একই ব্ছরের ২৪ অক্টোবর রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

আসামিরা হলেন- সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাদরাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫),কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), নূর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), , মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।