মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

তালা জাপা নেতা আলাউদ্দীনের ইন্তেকাল, জিএম কাদেরসহ নেতৃবৃন্দের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
তালা জাপা নেতা আলাউদ্দীনের ইন্তেকাল, জিএম কাদেরসহ নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, কন্যাসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন এবং বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করছিলেন।

সোমাবার আসর নামাজবাদ পাটকেলঘাটা সিদ্দিকীয়া কওমিয়া মাদ্রাসা চত্বরে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাবেক সি.সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, বিএনপি নেতা ও ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হেল আলীম বাবু, সহ-সভাপতি শেখ আলতাফ হোসেন, উপজেলা জাপা নেতা শেখ সিরাজুল ইসলাম, মাষ্টার আব্দুল আজিজ, আশরাফুল আলম,এ্যাড জিল্লুর রহমান, জামাল উদ্দীন, শেখ জলিল আহমেদ, নুরুল ইসলাম খোকা, আব্দুস সালাম খান,অধ্যাপক আমজাদ হোসেন, নুরুল ইসলাম মোল্লা, আজিজুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুব নেতা সাইদুল ইসলাম, মহিদুল ইসলাম, শিমুল ফকির, ছাত্রসমাজ নেতা আহসান হাবিব, শফিকুজ্জামান শফিক প্রমুখ।

মরহুমের প্রথম জানাজা নামাজে ঈমামতি করেন পাটকেলঘাটা সিদ্দিকীয়া কাওমিয়া মাদ্রাসার মুহাতামিম মাওলানা মুফতি মনিরুল হক। মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ মাগরিবের নামাজের পর নিজ গ্রাম সরুলিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীনের মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি প্রদান করেছেন।

 

বিবৃতিদাতা হলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিভাগীয় কমিটির আহবায়ক মীর আব্দুস সবুর আসুদ, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সি.সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামসহ জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

 

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।