তালা প্রেসক্লাবের কমিটির মেয়াদ বর্ধিত
তালা প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও তিন বছরের জন্য বর্ধিত করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির বর্তমান মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। সভায় উচ্চ আদালতের একটি রিট পিটিশনের রায়ের পরিপ্রেক্ষিতে ১ মে ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৯ পর্যন্ত পরবর্তী তিন বছর মেয়াদী কমিটির দায়িত্বকাল অনুমোদন করা হয়। ফলে এসএম নজরুল ইসলাম সভাপতি এবং শেখ জলিল আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নিজ নিজ পদে বহাল থাকছেন।
প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদের সঞ্চালনায় সভায় সাতক্ষীরা, তালা, পাটকেলঘাটা ও কপিলমুনির বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী সরদার, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তালা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন এবং সদস্য যমুনা টিভির জেলা প্রতিনিধি এস এম আকরামুল ইসলাম প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি









