দুর্গোৎসব-১৪৩৩
বিপুল চন্দ্র রায়
আশ্বিনেরই শুক্লপক্ষে ভোরের আলো ফুটে,
শিশির ভেজা কাশের বনে সোনার রোদ উঠে।
রাবণ বধের তরে রাম অকালবোধন করে,
সেই স্মৃতিতে ভক্তি-শ্রদ্ধা জাগে ঘরে ঘরে।
কল্পারম্ভের সংকল্পেতে পুজো শুরু হবে,
অধিবাসে দেবীর ঘট ম-পে স্থান পাবে।
সন্ধ্যা হতেই ধূপ-ধুনুচি,পঞ্চপ্রদীপ জ্বেলে,
মায়ের চরণে ভক্তির ফুল ভক্তবৃন্দ ঢালে।
বেলতলে বোধন হবে, জাগবে দেবী মা,
শুভ লগ্নে মর্ত্যে এবার আসবে দেবী উমা।
ঢাকের তালে মেতে উঠুক বিশ্ব-মহিমা,
অসুর বধে জেগে উঠুক মৃণ্ময়ী প্রতিমা।












